
স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ টি–টোয়েন্টি প্রদর্শনী ম্যাচে একপেশে জয় পেয়েছে বিসিবি লাল দল। আশরাফুল ও রফিকদের দল রাজ্জাক–নাফিসদের সবুজ দলকে ১২৩ রানে হারিয়েছে।
বৃহস্পতিবার সকালে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। আগে ব্যাট করে লাল দল তোলে ২১৩ রান। দলের পক্ষে নাসিরউদ্দিন ফারুকি সর্বোচ্চ ৮৪ রান করেন। এছাড়া মোহাম্মদ রফিক ২৪ বলে করেন ৫০ রান এবং ডলার মাহমুদ ৯ বলে যোগ করেন ২৭ রান। সবুজ দলের হয়ে ফয়সাল হোসেন ডিকেন্স নেন ২টি উইকেট।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে সবুজ দল। কোনো রান না করেই আউট হন ওপেনার হান্নান সরকার। এক প্রান্তে কিছুটা সময় টিকে ছিলেন শাহরিয়ার নাফিস, কিন্তু অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়তে থাকে। বিশেষ করে ইলিয়াস সানির ঘূর্ণিতে সমস্যায় পড়ে তুষার ইমরান ও নাদিফ চৌধুরিরা।
নাফিস ৩৩ রান করে আউট হলে সবুজ দলের ভরসাও শেষ হয়ে যায়। শেষদিকে আব্দুর রাজ্জাক ১৮ রান করলেও আর কেউ দুই অঙ্কে যেতে পারেননি। শেষ পর্যন্ত ৯০ রানেই থামে তাদের ইনিংস।
লাল দলের হয়ে ইলিয়াস সানি নেন ৫টি উইকেট এবং মোহাম্মদ রফিক নেন ৪টি। বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আশরাফুল–রফিকদের লাল দল।
বিসিবি সবুজ দল: শাহরিয়ার নাফিস, জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার, নাদিফ চৌধুরী, ফয়সাল হোসেন ডিকেন্স, তুষার ইমরান, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মোহাম্মদ সেলিম, তালহা জুবায়ের, আনোয়ার হোসেন মনির, আব্দুর রাজ্জাক, হাসিবুল হোসেন শান্ত, জামাল উদ্দিন বাবু ও হাসানুজ্জামান ঝরু।
বিসিবি লাল দল: জাহাঙ্গীর আলম, মেহরাব হোসেন অপি, মোহাম্মদ আশরাফুল, নাসির উদ্দিন ফারুক, মোহাম্মদ রফিক, মোহাম্মদ এহসানুল হক, খালেদ মাহমুদ পাইলট, আনোয়ার হোসেন (উইকেটকিপার), তারেক আজিজ খান, মাহবুবুল আলম রবিন, ডলার মাহমুদ, ইলিয়াস সানি, মুশফিকুর রহমান বাবু ও সাজ্জাদ আহমেদ শিপন
ক্রিফোস্পোর্টস/২৬মার্চ২৬/টিএ



















