Connect with us
ফুটবল

দুই দশক পর প্রিমিয়ার লিগ শিরোপা জিতল আর্সেনাল

ছবি: সংগৃহীত

আর্সেনালের দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটল। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে মিকেল আরতেতার দল। বোর্নমাউথের মাঠে মঙ্গলবার ম্যানচেস্টার সিটি ১-১ গোলে ড্র করায় এক ম্যাচ হাতে রেখেই ট্রফি নিশ্চিত হয়েছে তাদের।

শিরোপার লড়ায়ে টিকে থাকতে হলে বোর্নমাউথের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না। কিন্তু খেলার প্রথমার্ধে ইলি জুনিয়র কোপির গোলে পিছিয়ে পড়ে তারা। এরপর অনেক চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি সিটি। ম্যাচের শেষের দিকে আর্লিং হলান্ড দলকে সমতায় ফেরায় ঠিকই। কিন্তু জয় না পাওয়ায় শিরোপার আশা এখানেই শেষ হয় ম্যানসিটির।

৩৭ ম্যাচ শেষে সিটির পয়েন্ট ৭৮। সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৮২। লিগে দুই দলেরই একটি করে ম্যাচ বাকি থাকায় গাণিতিকভাবে আর আর্সেনালকে টপকানো সম্ভব নয় সিটির পক্ষে।



এটি আর্সেনালের ইতিহাসে ১৪তম ইংলিশ লিগ শিরোপা। সর্বশেষ তারা প্রিমিয়ার লিগ জিতেছিল ২০০৩/০৪ মৌসুমে।

অন্যদিকে, এই ড্রয়ের মাধ্যমে বোর্নমাউথ আগামী মৌসুমে প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলা নিশ্চিত করেছে। দলটির কোচ আন্দোনি ইরাওলার অধীনে বোর্নমাউথের সামনে এখন চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার সম্ভাবনাও রয়েছে।

ক্রিফোস্পোর্টস/২০মে২৬/এনডি

Crifosports announcement

Focus

More in ফুটবল