Connect with us
ফুটবল

বিশ্বকাপের আগে কাল মাঠে নামবে আর্জেন্টিনা নারী দল

আর্জেন্টিনা নারী ফুটবল দল
আর্জেন্টিনা নারী ফুটবল দল। ছবি- গুগল

দুয়ারে কড়া নাড়ছে নারী ফুটবল বিশ্বকাপের নবম আসর। আসরটি সামনে রেখে দেশ ছাড়ার আগে শেষ প্রীতি ম্যাচে শনিবার পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা নারী দল। দেশটির সান নিকোলাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় মাঠে গড়াবে ম্যাচটি।

এদিকে আগামী ২০ জুলাই পর্দা উঠবে নারী ফুটবল বিশ্বকাপের। নবম আসরের আয়োজক দেশ যৌথভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এবারের আসরের পর্দা নামবে ২০ আগস্ট। এদিন বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে শিরোপার লড়াই।

বিশ্বকাপে জি গ্রুপে খেলবে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ ইতালি, সুইডেন ও দক্ষিণ আফ্রিকা।



আর্জেন্টিনার গ্রুপ পর্বের তিন ম্যাচ:

২৪ জুলাই আর্জেন্টিনা বনাম ইতালি। ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ১২টা।
২৭ জুলাই আর্জেন্টিনা বনাম দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল ৬টা।
২ আগস্ট আর্জেন্টিনা বনাম সুইডেন। ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ১টা।

আরও পড়ুন: সাফের সেই পুরস্কার এলো জিকোর হাতে

ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৩/এসএ

Crifosports announcement

Focus

More in ফুটবল