Connect with us
ফুটবল

আর্জেন্টিনা শক্তিশালী দল, তবে অজেয় নয়: সুইজারল্যান্ডের কোচ

আর্জেন্টিনাকে হারাতে চায় সুইজারল্যান্ড। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এবার আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে, তবে ম্যাচের আগে কোনো ধরনের ভয় বা চাপের কথা বলছেন না সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন। তাঁর বিশ্বাস, আর্জেন্টিনা শক্তিশালী দল হলেও তাদের হারানো অসম্ভব নয়।

শেষ ষোলোর ম্যাচে কলম্বিয়াকে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে সমতায় রেখে পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে শেষ আটে জায়গা করে নেয় সুইজারল্যান্ড। অন্যদিকে মিসরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা। আগামী ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইয়াকিন বলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলার সুযোগ পাওয়া তাদের জন্য বিশেষ একটি মুহূর্ত। তিনি বলেন, ‘এখন আমরা বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে যাচ্ছি। এটি আমাদের জন্য দারুণ একটি সুযোগ। তবে আমরা দেখেছি, আর্জেন্টিনা অজেয় নয়। আমরা কঠোর পরিশ্রম করেছি এবং নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস আছে।’



আর্জেন্টিনার বিপক্ষে কঠিন লড়াই হবে বলেও মনে করেন সুইস কোচ। তাঁর ভাষায়, ‘এটি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ হবে। আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলব এবং তাদের সঙ্গে সমানভাবে লড়াই করার চেষ্টা করব। এমন ম্যাচ খেলতে পারা আমাদের জন্য বড় অভিজ্ঞতা।’

কলম্বিয়ার বিপক্ষে জয় দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে বলেও জানান ইয়াকিন। তিনি বলেন, তাঁর দলে এমন অনেক খেলোয়াড় আছেন, যারা বড় মঞ্চে নিজেদের প্রমাণ করার সামর্থ্য রাখেন। তাই এই বিশ্বকাপে ভালো কিছু করার আশা দেখছেন তিনি।

এদিকে সুইজারল্যান্ডের অভিজ্ঞ রক্ষণভাগের খেলোয়াড় রিকার্দো রদ্রিগেস আর্জেন্টিনার শক্তির কথা স্বীকার করেছেন। তিনি বলেন, আর্জেন্টিনা দারুণ একটি দল। তাদের দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছেন, ভালো একজন কোচ আছেন এবং বিশ্বের সেরা ফুটবলারও তাদের দলে খেলছেন।

ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল