Connect with us
ফুটবল

নাটকীয় ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলতে আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে রাউন্ড-৩২ এর ম্যাচে কেপ ভার্দের ৩-২ গোলে হারিয়ে শেষ ষোল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। পরের পর্বে তাদের প্রতিপক্ষ মিশর।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকেন মেসিবাহিনী। ম্যাচের ১৪ মিনিটে দারুন এক সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনা। তবে শেষ পর্যন্ত সেটি আর গোল হয়নি।

ম্যাচের ১৬ মিনিটে ডি বক্সের মুখে মেসিকে ফাউল করে বসেন কেপ ভার্দের ডিফেন্ডার। সেখানে পাওয়া ফ্রি কিকটি সরাসরি চলে যায় গোল কিপারের হাতে। পরের মিনিটেই দারুন এক আক্রমণ গড়ে তুলেছিল আর্জেন্টাইনরা। তবে সেই চেষ্টাও ব্যর্থ হয়।



বার বার আক্রমণের ফল স্বরূপ ম্যাচের ২৮ মিনিটে মেসির গোলে লিড নেয় আর্জেন্টিনা। চার ম্যাচ খেলে এখন পর্যন্ত মেসির গোল সংখ্যা ৭। যা এই আসরের সর্বোচ্চ।

এরপর আর্জেন্টিনা একের পর এক আক্রমণ চালাতে থাকে। তবে হাফ টাইমের আগে কোনো দলই আর গোলের দেখা পায়নি।

বিরতি থেকে ফিরে কেপ ভার্দে গোল শোধ দিতে মরিয়া হয়ে খেলতে থাকে। ম্যাচের ৫৩ মিনিটি গোলের সুযোগ তৈরি করেছিল কেপ ভার্দে। তবে দারুণ এর সেভ দেন মার্টিনেজ।

এর পাঁচ মিনিটের মাথায় সেই কাংখিত গোলের দেখা পায় কেপ ভার্দে। ডেরয় ডুয়ার্তের গোলে সমতায় ফেরে তারা। এরপর নির্ধারিত ৯০ মিনিটে কোন দলই আর গোলের দেখা পায়নি। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

যোগ করা সময়ের দুই মিনিটের মাথায় লিসান্দ্রো মার্টিনেজের গোলে আবারো লিড নেয় আর্জেন্টিনা। এরপর ১০২ মিনিটে দারুন এক গোল করে দলকে সমতায় ফেরান সিডনি লোপেস। ফলে স্কোর লাইন দাঁড়ায় আর্জেন্টিনা ২, কেপ ভার্দে ২।

ম্যাচ যখন টাইব্রেকারের দিকে এগোচ্ছে, তখন ১১১ মিনিটে আসে ভাগ্যনির্ধারক মুহূর্ত। মেসির নেওয়া কর্নার থেকে ক্রিশ্চিয়ান রোমেরোর হেড ডিনে বোর্জেসের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। আত্মঘাতী গোল হিসেবে নথিভুক্ত হওয়া এই গোলেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

ম্যাচজুড়ে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ছিলেন অসাধারণ। তিনি মোট আটটি সেভ করে আর্জেন্টিনাকে বারবার হতাশ করেন। অন্যদিকে মেসি একাই পাঁচটি শট অন টার্গেটে রাখলেও শেষ পর্যন্ত তার দলকে জয় নিশ্চিত করতে প্রয়োজন হয় প্রতিপক্ষের আত্মঘাতী গোলের।

বিশ্বচ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত জয় পেলেও এই ম্যাচে কেপ ভার্দে দেখিয়ে দিল, বিশ্বকাপের মঞ্চে তারা কেবল চমক নয়, বড় দলগুলোর জন্যও ভয়ংকর প্রতিপক্ষ।

ক্রিফোস্পোর্টস/৪জুলাই২৬/এনডি

Crifosports announcement

Focus

More in ফুটবল