Connect with us
ফুটবল

২০২৬ বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে আনচেলত্তির ইতিবাচক বার্তা

Neymar junior and Carlo Ancelotti
নেইমার জুনিয়র এবং কার্লো আনচেলত্তি। ছবি- সংগৃহীত

ক্যারিয়ারের বড় একটা সময় ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন নেইমার জুনিয়র। চোটের সঙ্গে লড়াই করে এখনও টিকে থাকার চেষ্টা করছেন এই ব্রাজিলিয়ান তারকা। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই ফুটবলার আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়ে ছিল অনেকের প্রশ্ন। এবার সেই জবাব দিলেন দলটির নতুন কোচ কার্লো আনচেলত্তি।

এরই মধ্যে লাতিন আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে গেছে ব্রাজিল। যেখানে নেইমারের খেলার সম্ভাবনার প্রশ্নে ইতিবাচক জবাব দিয়েছেন আনচেলত্তি। যদিও তার অধীনে এখন পর্যন্ত ব্রাজিলের খেলা দুই ম্যাচের দলে ছিলেন না নেইমার। তবে তিনি দ্রুত নিজেকে প্রস্তুত করে ফিরে আসবেন বলে আশাবাদী আনচেলত্তি।

কিংবদন্তি এই কোচ বলেন, ‘বিশ্বকাপে আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে চলেছে নেইমার। ওকে ভালো করে প্রস্তুতি নিতে হবে। সেই সময়ও ওর হাতে রয়েছে। ভালো করে প্রস্তুতি নেওয়ার ব্যাপারে আমার সঙ্গে নেইমারের কথাও হয়েছে। আমরা বিশ্বাস করি নেইমার বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’




আরও পড়ুন:

» বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই, খেলা দেখা যাবে যেখানে

» আজ শুরু হচ্ছে প্রবাসী ফুটবলার নিয়ে বাফুফের তিন দিনের ট্রায়াল


২০২৩ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন এই তারকা ফুটবলার। সৌদি ক্লাব আল-হিলালে বিশাল চুক্তিতে নাম লেখালেও প্রায় পুরোটা সময় ইনজুরির কারণে দলটির হয়ে তেমন একটা খেলার সুযোগ পাননি নেইমার। শেষ পর্যন্ত বিশ্বকাপের আগে নিজেকে প্রস্তুত করতে শৈশবের ক্লাব সান্তোস এফসিতে বর্তমানে খেলছেন তিনি।

ক্রিফোস্পোর্টস/২৮জুন২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ফুটবল