পেসারদের স্বর্গভূমি পাকিস্তান থেকে উঠে এসেছে ভিন্নধর্মী সব স্পিনারও। তবে পাকিস্তানের মাটিতে কখনই কোনো স্পিনার হ্যাটট্রিক করতে পারেননি তিনি। সেই শূন্যস্থান পূরণ করলেন নোমান আলী। টেস্টে প্রথম পাকিস্তানি স্পিনার হিসেবে হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন নোমান। আর তখন সামনে এসেছে বাংলাদেশের অলোক কাপালীর নামও।
শনিবার মুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম দিনের সকালে এ ঘটনা ঘটে। টেস্টে পাকিস্তানি বোলারদের মধ্যে এটি ষষ্ঠ হ্যাটট্রিক। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের একাদশ ওভারের প্রথম বলে জাস্টিন গ্রিভসকে বাবর আজমের ক্যাচ বানিয়ে পরের বলে তেভিন ইমলাচকে এলবিডব্লিউতে আউট করেন বাঁ-হাতি স্পিনার নোমান।

হ্যাটট্রিক করায় নোমান আলীকে অভিনন্দন জানান সতীর্থরা।
পরে তৃতীয় বলে কেভিন সিনক্লেয়ারকে শর্ট ফরোয়ার্ডে ক্যাচ তুলতে বাধ্য করে টেস্টে প্রথম পাকিস্তানি স্পিনার হিসেবে হ্যাটট্রিকের ইতিহাস গড়েন ৩৮ বছরের নোমান। পাকিস্তানিদের এই রেকর্ডে ষষ্ঠ বোলারের কীর্তি এটি। পেস-নির্ভর পাকিস্তানের মাটিতে স্পিনাররা হ্যাটট্রিকই পেলেন মাত্র তৃতীয়বার।
আরও পড়ুন:
» বিপিএলে খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফিরছেন পাক ক্রিকেটার!
» ব্রাজিলকে গোলে ভাসিয়ে দারুণ রেকর্ড গড়লো আর্জেন্টিনা
» ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ : বাছাইপর্বে বাংলাদেশের ৫ প্রতিপক্ষ
১৯৭৬ সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমটি করেছিলেন নিউজিল্যান্ডের অফ স্পিনার পিটার প্যাথেরিক। এরপর ২০০৩ সালে বাংলাদেশের লেগ স্পিনার অলক কাপালি দ্বিতীয় কীর্তিটি গড়েন পেশোয়ারের আরবাব নিয়াজ স্টেডিয়ামে। ২১ বছর পর আবারও পাকিস্তানের মাটিতে স্পিনারের হ্যাটট্রিক।

২০০৩ সালে পাকিস্তানের মাটিতে হ্যাটট্রিক করেছিলেন অলোক কাপালী
আজকের আগে পাকিস্তানের মাটিতে সর্বশেষ হ্যাটট্রিকের ঘটনা ছিলো ২০২০ সালে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। বাংলাদেশের বিপক্ষে সেটি করেছিলেন নাসিম শাহ। পাকিস্তানের পেসারদের মধ্যে অন্য চারটি হ্যাটট্রিকের দুটি ওয়াসিম আকরামের। দুটিই ১৯৯৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। লংকানদের বিপক্ষেই ২০০০ সালে আবদুর রাজ্জাক এবং ২০০২ সালে মোহাম্মদ সামি অন্য দুই হ্যাটট্রিকের মালিক।
ক্রিফোস্পোর্টস/২৫জানুয়ারি২৫/এজে
More in ক্রিকেট
-
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
ভারত-পাকিস্তান দ্বৈরথ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় রুপ নিয়েছে। বড়দের পর এবার ছোটদের মঞ্চেও একই ঘটনা...
-
আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের
২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম।...
-
বিগ ব্যাশের পর্দা উঠছে আজ, আছেন বাংলাদেশি রিশাদ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা...
-
বিপিএলের উদ্দেশ্যে ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার...
-
সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও...
-
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ...
-
এশিয়া কাপে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস জাওয়াদের
গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া...