Connect with us
ফুটবল

রোনালদোর জোড়া গোলে আল নাসরের বিশাল জয়

১৩ ও ৩৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। ছবি-সংগৃহীত

রোনালদো ও সাদিও মানের জুটিতে উড়ছে সৌদি ক্লাব আল নাসর। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর ও মানের নৈপুণ্যে আবারও বড় ব্যবধানে জয় পেল ক্লাবটি।

সৌদি প্রো লিগে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে আল শাবাবকে ৪-০ গোলে হারিয়েছে দলটি। খেলতে নেমে ১৩ ও ৩৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো।

ম্যাচের ৪০তম মিনিটে সাদিও মানে ব্যবধান ৩-০ করেন। আর শেষদিকে সুলতান আল-ঘানাম গোল করলে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।



এর আগে গত শুক্রবার আল ফাতেহকে ৫-০ গোলে হারায় আল নাসর। ওই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো।

এই ম্যাচেও হ্যাটট্রিকের সুযোগ ছিল তার সামনে। কিন্তু দল তৃতীয় পেনাল্টি পেলেও তিনি সেটা নেননি। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড সেটা দিয়ে দেন সতীর্থ আবদুল রহমান ঘারিবকে।

কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন আবদুল রহমান ঘারিব। রোনালদো যদি পেনাল্টিটা নিতেন এবং গোল করতেন, তাহলে ক্যারিয়ারে তার গোলের সংখ্যা হতো ৮৫০টি।

সাবেক লিভারপুল ফরোয়ার্ড মানে এদিন গোল পাওয়ায় শেষ দুই ম্যাচে তার নামের পাশে লেখা হলো ৩ গোল। শেষ দিকে আল শাবাবকে এদিন ১০ জন নিয়ে খেলতে হয়েছে এভার বনেগা লাল কার্ড দেখে মাঠ ছাড়ায়।

আরও পড়ুন: এশিয়া কাপ ২০২৩: লিটন আউট, আনামুল বিজয় ইন

ক্রিফোস্পোর্টস/৩০আগস্ট২৩/এমএইচ

Crifosports announcement

Focus

More in ফুটবল