Connect with us
ফুটবল

রোনালদোর হ্যাটট্রিকে শীর্ষে পৌঁছে গেল আল নাসর

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি- গুগল

নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় তো লাগবেই। সৌদি আরবের ক্লাস আল নাসরে যোগ দেওয়ার পর খানিকটা সময় নিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদির এ ক্লাবটির হয়ে প্রথম দুম্যাচ রাঙাতে পারেননি তিনি। আর এতেই পর্তুগিজ মহাতারকাকে নিয়ে শুরু হয়ে গিয়েছিল সমালোচনা।

তবে সব সমালোচনার জবাব এবার দিলেন নিজের পারফরম্যান্স দিয়ে। প্রথম দুম্যাচে গোল না পাওয়া রোনালদো নিন্দুকদের মুখে কুলুপ এঁটে দিয়েছেন পরের চার ম্যাচে ৮ গোল করে।

আল ওয়েহদার পর শনিবারের ম্যাচে দামাকের বিপক্ষেও হ্যাটট্রিক করেছেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড। আল নাসরের হয়ে রোনালদোর দ্বিতীয় হ্যাটট্রিকেই দামাককে ৩–০ ব্যবধানে হারিয়েছে তার দল। সেই সঙ্গে চলতি সৌদি প্রো লিগের শীর্ষে ফিরেছে আল নাসর।



চলতি মৌসুমে এ পর্যন্ত ১৮ ম্যাচে আল নাসরের পয়েন্ট হয়েছে ৪৩। দুইয়ে নেমে যাওয়া আল হত্তিহাদের পয়েন্ট এখন ৪১, তিনে থাকা আল শাবাব ৪০। আর ২২ পয়েন্ট নিয়ে সাতে আছে দামাক।

আরও পড়ুন: সাকিব-তামিম ‘বন্ধুত্ব’ নিয়ে পুরনো পোস্ট ভাইরাল

ক্রিফোস্পোর্টস/২৬ফেব্রুয়ারি২৩/এসএ

Crifosports announcement

Focus

More in ফুটবল