Connect with us
ফুটবল

থামছেন না রোনালদো, টানা দশম জয় আল নাসেরের

Ronaldo Al nasr
টানা দশম জয় আল নাসেরের

রোনালদোর নৈপুণ্যে টানা দশম জয় তুলে নিলো সৌদি ক্লাব আল নাসের। গত রাতে তাজিকিস্তানের ক্লাব ইস্তিকললকে ৩-১ গোলে উড়িয়ে দেয় রোনালদো বাহিনী। এই জয়ের মধ্য দিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে টানা ২য় জয় তুলে নিলো এই ক্লাবটি।

ঘরের মাঠ কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে শুরুটা খুব দারুণ করেছিল আল নাসের। তবে দুর্দান্ত শুরুর ফলেও প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে গোল খেয়ে বসে আল নাসের। ডিজেনিস বেগানোভিকের বাড়ানো বল খুব সহজেই বলটি জালে পাঠায় সেবাই।

১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আল নাসের। দ্বিতীয়ার্দের ৬৬ মিনিটে রোনালদোর করা গোলে সমতায় ফিরে আসে আল নাসের। এরপর আবার ছন্দ ফিরে পায় দলটি। এরপর ৭২ ও ৭৭ মিনিটে এন্ডারসন টেলিসকার করা জোড়া গোলে দল শক্ত অবস্থানে চলে যায়। শেষ পর্যন্ত ৩-১ গোলেই জয় নিশিত করে রোনালদো বাহিনীরা।



২০২৩-২৪ মৌসুমের শুরুটা তেমন ভালো হয়নি আল নাসেরের। তবে এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আল নাসের। এই নিয়ে টানা দশম জয় নিশ্চিত করলো দলটি।

আরও পড়ুন: এমন ক্রিকেটারকে মেন্টর হিসেবে পেল রশিদ খানরা!

ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৩/এমটি/এজে

Crifosports announcement

Focus

More in ফুটবল