Connect with us
ক্রিকেট

বাংলাদেশের কাছে হার মেনে নিতে পারছেন না আকমল

bd vs pak
হার মেনে নিতে পারছেন না কামরান। ছবি: সংগৃহীত

বাংলাদেশের কাছে সিরিজ হারায় পাকিস্তান ক্রিকেট দলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। দলের এমন পারফরম্যান্স মেনে নিতে পারছেন না দেশটির সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল।

তিনি মনে করেন, বর্তমান পাকিস্তান দলে জয়ের চেয়ে পরীক্ষা-নিরীক্ষার দিকেই বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। তার ভাষায়, দলের হার-জিত নিয়ে যেন কারও তেমন উদ্বেগ নেই। সুযোগ পেলেই নতুন নতুন খেলোয়াড়কে দলে নেওয়া হচ্ছে, যা দলের স্থিতিশীলতা নষ্ট করছে।

এই সিরিজের আগে বাংলাদেশ ছিল র‍্যাংকিংয়ের নিচের দিকে। সেই দলের কাছেই পাকিস্তানের সিরিজ হার আকমলের কাছে অপ্রত্যাশিত। তিনি বলেন, গত কয়েক বছর ধরে পাকিস্তান দল ধারাবাহিকভাবে ভালো করতে পারছে না, কিন্তু তবুও দল পরিচালনায় তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।



সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে বোলিং নেওয়ার সিদ্ধান্তকেও ভুল বলেছেন তিনি। তার মতে, ভালো উইকেটে আগে ব্যাটিং করলে বড় সংগ্রহ গড়া সম্ভব ছিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগানো হয়নি।

এ ছাড়া ব্যাটিং নিয়েও প্রশ্ন তুলেছেন আকমল। তিনি বলেন, ইনিংসের গতি বাড়ানো গেলে আরও বড় রান করা যেত। কিন্তু ধীরগতির ব্যাটিংয়ের কারণে দল প্রত্যাশিত স্কোর পায়নি।

সব মিলিয়ে পাকিস্তান দলের বর্তমান অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি। তার মতে, এইভাবে চলতে থাকলে বড় কোনো আসরে ভালো ফল করা কঠিন হবে।

ক্রিফোস্পোর্টস/১৭মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট