গতকাল (রোববার) টেস্ট সিরিজের প্রতিশোধের লক্ষ্যে গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে এ ম্যাচেও পাত্তা পেলেন না লাল-সবুজের প্রতিনিধিরা।
এদিন টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতেই উইকেট বিলিয়ে দেওয়া প্রতিযোগিতায় মেতেছিল টাইগাররা। শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজের ৩৫ এবং নাজমুল হোসেন শান্তর ২৭ রানে ভর করে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১২৭ রান তুলতে সক্ষম হয় নাজমুল হোসেন শান্ত বাহিনীরা।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের ধবলধোলাই করেন ভারতের ব্যাটাররা। মাত্র মাত্র ১১ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যমাত্রা অতিক্রম করেন স্বাগতিকরা।
আরও পড়ুনঃ পাকিস্তান-ইংল্যান্ড টেস্টসহ আজকের খেলা (০৭ অক্টোবর ২৪)
এ ম্যাচ হারার পর সংবাদ সম্মেলনে বাংলাদেশি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমার মনে হয় আমরা প্রথমে ভালো করতে পারিনি। টি-টোয়েন্টিতে পাওয়ার প্লে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা শুরুটা ভালো করতে পারিনি।’
এ ম্যাচের পরিকল্পনা নিয়ে শান্ত বলেন,’আমাদের পরিকল্পনা ইতিবাচক ছিল এবং প্রথম বল থেকেই জয়ের লক্ষ্যে খেলা। আমাদের কয়েক ওভার দেখে খেলা প্রয়োজন ছিল। তাহলে এতো উইকেট হারাতো না। দেখে মনে হচ্ছিল আমাদের পূর্ব পরিকল্পনাই ছিল না। আমাদের পরের ম্যাচে আরও ভালো পরিকল্পনা দরকার।’
এছাড়াও টাইগারদের ব্যাটিংয়ের বিষয়ে শান্ত বলেন , আমাদের স্ট্রাইক রেটে আরও বেশি কাজ করতে হবে। টি-টোয়েন্টি ক্রিকেট শুধু মেরে খেলা নয়। হাতে যদি কয়েকটা উইকেট থাকত তাহলে আমরা আরও কিছু রান তুলতে পারতাম । আমরা খুব সামান্য কিছু রান করেছি। এমন উইকেটে বোলারদের জন্য কাজটা কঠিন। আমাদের আরও বেশি রান দরকার ছিল। আমি মনে করি রিশাদ এবং ফিজ কিছু ভালো ওভার করেছে।
ক্রিফোস্পোর্টস/০৭ অক্টোবর ২৪/এইচআই
More in ক্রিকেট
-
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
ভারত-পাকিস্তান দ্বৈরথ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় রুপ নিয়েছে। বড়দের পর এবার ছোটদের মঞ্চেও একই ঘটনা...
-
আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের
২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম।...
-
বিগ ব্যাশের পর্দা উঠছে আজ, আছেন বাংলাদেশি রিশাদ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা...
-
বিপিএলের উদ্দেশ্যে ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার...
-
সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও...
-
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ...
-
এশিয়া কাপে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস জাওয়াদের
গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া...

