Connect with us
ক্রিকেট

ভারতের পর অস্ট্রেলিয়াও যাচ্ছে জিম্বাবুয়ে সফরে

After India, Australia is also set to tour Zimbabwe.
সেপ্টেম্বরে জিম্বাবুয়ে সফরে যাবে অস্ট্রেলিয়া। ছবি- সংগৃহীত

চলতি বছর দুই বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে সিরিজ খেলতে যাচ্ছে জিম্বাবুয়ে। আগামী জুলাইয়ে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে আতিথ্য দেবে সিকান্দার রাজারা। এরপর ওয়ানডের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবে দলটি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সেপ্টেম্বরে জিম্বাবুয়ে সফর করবে অজিরা।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের সূচি ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। জুলাইয়ে ভারত সিরিজ শেষে সেপ্টেম্বরের মাঝামাঝিতে অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবে জিম্বাবুয়ে।

আগামী ১৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে সিরিজে প্রথম ওয়ানডে। এরপর দুইদিন বিরতি দিয়ে ১৮ সেপ্টেম্বর মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে ২০ সেপ্টেম্বর। এই সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাবে।



একনজরে অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ের সিরিজের সূচি- 

তারিখম্যাচভেন্যু
১৫ সেপ্টেম্বরপ্রথম ওয়ানডেহারারে
১৮ সেপ্টেম্বরদ্বিতীয় ওয়ানডেহারারে
২০ সেপ্টেম্বরতৃতীয় ওয়ানডেহারারে

এক যুগেরও বেশি সময় পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ভারত। সবশেষ ২০১৪ সালে জিম্বাবুয়ের মাটিতে খেলেছিল অজিরা। জিম্বাবুয়ের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল দলটি। এবার স্বাগতিকদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে ওয়ানডের বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার সঙ্গে আয়োজক দেশ হিসেবে রয়েছে জিম্বাবুয়েও। তাই এই সিরিজের মধ্য দিয়ে বিশ্বকাপের আগে সেখানকার কন্ডিশন সম্পর্কেও কিছুটা ধারণা পাবে অজিরা।

এদিকে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা ফাঁকা সময় পাচ্ছে জিম্বাবুয়ে। জুলাইয়ে ভারত সিরিজের আগে আপাতত আর কোনো সিরিজ নেই তাদের। তবে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর তথ্যমতে, ভারত সিরিজে আগে জুনে বাংলাদেশকে আতিথ্য দেওয়ার পরিকল্পনা করছে জিম্বাবুয়ে।

ক্রিফোস্পোর্টস/২এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট