বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে জৌলুশপূর্ণ ও ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এই ডিপিএলের চলতি আসরে কোন ম্যাচ না হেরে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হলো আবাহনী লিমিটেড। আজ (৩০ এপ্রিল) সাকিব আল হাসানদের দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৪ উইকেটে হরিয়ে শিরোপা নিশ্চিত করেছে তারা।
ডিপিএলের চলতি আসরে আবাহনীর একচেটিয়া দাপট থাকলেও জিম্বাবুয়ে সিরিজের জন্য দলের ১০ ক্রিকেটারকে জাতীয় দলে ডাকা হলে কিছুটা দুশ্চিন্তায় পড়ে যায় তারা। কেননা এতে সব ক্রিকেটারকে তারা পাচ্ছিলো না। এরপরও আজ শেখ জামালকে হারাতে বাংলাদেশের ‘ছায়া’ জাতীয় দলকে তেমন একটা বেগ পেতে হয়নি।
বিকেএসপির চার নম্বর মাঠে আজ মুখোমুখি হয় ডিপিএলের দুই শক্তিশালী দল শেখ জামাল ও আবাহনী। ব্যাট হাতে প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২৬৭ রান সংগ্রহ করে শেখ জামাল ধানমন্ডি।
এদিন প্রায় এক মাস পর শেখ জামালের হয়ে মাঠে ফেরেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট-বল হাতে আলো ছড়ালেও এদিন দলকে জেতাতে পারেননি। ফলে চলতি আসরে ২ ম্যাচ বাকি থাকতেই টানা ১৪ ম্যাচ জিতে অপরাজিত দল হিসেবে চ্যাম্পিয়ন হল আবাহনী।
যদিও ম্যাচের একদম শেষ দিকে বেশ রোমাঞ্চকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। শেষ ওভারে আবাহনীর তখন প্রয়োজন ৯ রান, হাতে আছে ৪ উইকেট ব্যাট হাতে উইকেটে তখন অধিনায়ক সৈকত থাকলেও প্রথম ৪ বলে মাত্র ২ রান নেওয়ায় আরও চাপে পড়ে যায় আবাহনী।
কিন্তু পঞ্চম বলে সৈকত ছক্কা হাঁকালে সব শঙ্কা উবে গিয়ে জয়ের আনন্দে মেতে ওঠে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। আজকের এই জয়ের মধ্য দিয়ে ডিপিএলে ২৩ তম বারের মত চ্যাম্পিয়ন হলো আবাহনী লিমিটেড।
আরও পড়ুন: ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ, টিকিট কিনবেন কিভাবে?
ক্রিফোস্পোর্টস/৩০এপ্রিল২৪/এমএস/বিটি
More in ক্রিকেট
-
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
ভারত-পাকিস্তান দ্বৈরথ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় রুপ নিয়েছে। বড়দের পর এবার ছোটদের মঞ্চেও একই ঘটনা...
-
আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের
২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম।...
-
বিগ ব্যাশের পর্দা উঠছে আজ, আছেন বাংলাদেশি রিশাদ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা...
-
বিপিএলের উদ্দেশ্যে ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার...
-
সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও...
-
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ...
-
এশিয়া কাপে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস জাওয়াদের
গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া...