Connect with us
ফুটবল

শেষ ষোলতে টালমাটাল ব্রাজিলের প্রতিপক্ষ শক্তিশালী নরওয়ে

ছবি - সংগৃহীত

ইতোমধ্যে জাপানের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়ে শেষ ষোল নিশ্চিত করেছে ব্রাজিল। তবে সেলেসাওদের পরবর্তী প্রতিপক্ষ কে হবে, তা অনিশ্চিত ছিল।

গতকাল বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছি নরওয়ে ও আইভরি কোস্ট। সেই ম্যাচের ফলের পর নিশ্চিত হয়েছে, শেষ ১৬-এ ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে।

আগামী ৬ জুলাই রাত ২টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেখানে তাদের চ্যালেঞ্জ জানাবে ইউরোপের দলটি।



নরওয়ের বিপক্ষে ব্রাজিলের পরিসংখ্যান অবশ্য খুব একটা স্বস্তিদায়ক নয়। এখন পর্যন্ত চারবারের দেখায় একবারও জয় পায়নি সেলেসাওরা। এর মধ্যে দুটি ম্যাচে হেরেছে এবং বাকি দুটি ড্র করেছে।

দুই দলের প্রথম দেখায় ১৯৯৮ সালের বিশ্বকাপের গ্রুপ পর্বে ২-১ গোলে জয় পায় নরওয়ে। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেছিলেন বেবেতো। আর নরওয়ের পক্ষে গোল করেন তোরে আন্দ্রে ফ্লো ও কেতিল রেকদাল।

বিশ্বকাপে জয়ের বাইরে প্রীতি ম্যাচেও একবার ব্রাজিলকে হারিয়েছে নরওয়ে। ১৯৯৭ সালের ৩০ মে অনুষ্ঠিত সেই ম্যাচে তারা ৪-২ গোলের জয় পায়। অন্যদিকে, ১৯৮৮ সালের প্রীতি ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। সর্বশেষ ২০০৬ সালের আগস্টে দুই দল মুখোমুখি হলে সেই ম্যাচও ১-১ গোলে সমতায় শেষ হয়।

ক্রিফোস্পোর্টস/১জুলাই২৬/এনডি

Crifosports announcement

Focus

More in ফুটবল