Connect with us
ক্রিকেট

কাল যে দল নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ
ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ছবি- গুগল

ভারতের ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে গত শনিবার নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে আসরে শুভ সূচনা করে টাইগাররা।

এবার উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে বাংলাদেশ, নাকি পরিবর্তন আসবে একাদশে? ধারণা করা হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ পরতে হতে পারে একাদশ থেকে। তার পরিবর্তে জায়গা পেতে পারেন শেখ মেহেদী।

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে নিঃসন্দেহে স্পিনিং অপশন বাড়াতে চাইবে টাইগাররা। সে কারণে সম্ভাব্য তালিকায় আছেন শেখ মেহেদী।



ইংল্যান্ড বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুন: ইংলিশ পরীক্ষার আগে স্পিনারদের কী পরামর্শ দিলেন কোচ?

ক্রিফোস্পোর্টস/৯অক্টোবর২৩/এমএস/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট