Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কারও বিশ্বকাপ শুরু, টসে হেরে ব্যাটিংয়ে দ.আফ্রিকা

বিশ্বকাপের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে শ্রীলংকা। এরই মধ্যে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লঙ্কানরা। দিনের দ্বিতীয় ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আড়াইটায় ম্যাচটি শুরু হয়েছে।

এই ম্যাচ দিয়ে ১৩দম বিশ্বকাপ আসরে যাত্রা শুরু করছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। এর আগে নিউজিল্যান্ড-ইংল্যান্ড ও পাকিস্তান-নেদারল্যান্ড ম্যাচ খেলেছে। বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচ চলছে।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, কাগিসো রাবাদা, কেশব মহারাজ ও লুঙ্গি এনগিডি।



শ্রীলংকা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুসল পেরেরা, কুসল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা,চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, দুনিথ ওয়েললাগে, কাসুন রাজিথা, দিলশান মাদুশঙ্কা ও মাথিশা পাথিরানা।

আরও পড়ুন: সাকিব-মিরাজ ঘূর্ণিতে দেড়শ পেরিয়েই থেমে গেল আফগানরা

ক্রিফোস্পোর্টস/৭অক্টোবর২৩/এমটি/এজে

Crifosports announcement

Focus

More in ক্রিকেট