Connect with us
ফুটবল

সৌদিতে উড়ছেন রোনালদো, এখনও গোল পাননি নেইমার

ronaldo and neymar
সৌদি লিগে গোল পাচ্ছেন না নেইমার। তবে দশম গোলের দেখোও পেয়েছেন রোনালদো

সৌদি প্রো লিগে চমক দেখিয়েই যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে গোলের দেখা পাচ্ছেন না নেইমার। শুক্রবার রাতে রোনালদোর আল নাসর এবং নেইমারের আল হিলাল দুই দলই জয় পায়। আল তাইকে ২-১ গোলে হারায় আল নাসর।  আল শাবাবের বিপক্ষে ২-০ গোলে জয় পায় নেইমারের দল।

রোনালদো আসার পর থেকেই যেন অন্যরকম জৌলুস পায় সৌদি প্রো লিগ। একে একে বড় তারকারা ভিড় জমাতে থাকে সৌদিতে। সর্বশেষ সংযোজন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। পিএসজি ছেড়ে যোগ দিয়েছেন আল হিলালে।

রোনালদোকে পাওয়ার পর কিছুদিন টালমাটাল থাকলেও এখন রীতিমতো উড়ছে আল নাসর। প্রো লিগে দারুণ সময় পার করছে তারা। রোনালদোও খুঁজে পেয়েছেন নিজেকে। একের পর এক ম্যাচ জিতিয়ে চলেছেন দলকে।



আল তাইর বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে যায় আল নাসর। ৩২ মিনিটে তাইয়ের জালে বল জড়ান তালিসকা। এসিস্ট করেন রোনালদো। ৭৯ মিনিটে মিসিডান গোল করলে মনে হচ্ছিল ড্রতেই শেষ হবে ম্যাচ। কিন্তু তখনই জাদু দেখান রোনালদো। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে জয় নিশ্চিত করেন পর্তুগিজ তারকা। আল নাসেরের এটি টানা ষষ্ঠ জয়। আর সাত ম্যাচ খেলে রোনালদোর গোল দশটি।

দিনের অপর ম্যাচে ২-০ গোলে জয় পায় আল হিলালও। তবে গোলের দেখা পাননি নেইমার। দলের হয়ে গোল দুটি করেন কুলিবালি ও মিত্রোভিচ। সৌদিতে এসে খুব একটা ভালো সময় পার করছেন না নেইমার।

আরও পড়ুন: নিজেদের জালে বল পাঠিয়ে হারলো রামোসরা, শীর্ষে বার্সেলোনা

ক্রিফোস্পোর্টস/৩০সেপ্টেম্বর২৩/এমকে/এজে

Crifosports announcement

Focus

More in ফুটবল