Connect with us
ক্রিকেট

আইসিসি থেকে সুখবর পেলেন সাকিব-মিরাজ

shakib miraz wicket
মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। ছবি- গুগল

এশিয়া কাপ চলাকালেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি থেকে সুখবর উড়ে এসেছে টাইগার কাপ্তান সাকিব আল হাসানের জন্য। বোলারদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন তিনি।

আইসিসির প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিং তালিকায় বিশ্বসেরা এই অলরাউন্ডারের পয়েন্ট ৬২৪।

এদিকে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে রাজার মুকুট ধরে রেখেছেন সাকিব আল হাসান। ৩৭২ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে টাইগার অধিনায়ক।



সাকিবের সঙ্গে মিরাজেরও উন্নতি
সাকিব আল হাসানের মতো টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও সুখবর পেয়েছেন। ওয়ানডে বোলার র‍্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে ২৯ নম্বরে আছেন তিনি।

প্রসঙ্গত, বোলার র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড। 

আরও পড়ুন: এশিয়া কাপ: দুঃসংবাদ শান্তর, কপাল খুললো লিটনের

ক্রিফোস্পোর্টস/৬সেপ্টেম্বর২৩/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট