Connect with us
ফুটবল

দ্বিতীয় হারে সৌদি প্রো লিগের তলানিতে রোনালদোর আল নাসের

রোনালদো
গত ম্যাচে কোন গোল পাননি রোনালদো, তার দলও হেরেছে ২-০ তে। ছবি-গুগল

সৌদি প্রো লিগে ঠিক সুবিধা করে উঠতে পারছে না রোনালদো এবং তার ক্লাব আল নাসের। প্রো লিগে খেলা দুই ম্যাচের দুটোতেই হেরেছে আল নাসের বাহিনী।

রোনালদোর হাত ধরে গত সপ্তাহেই প্রথম বারের মতো আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা জিতেছে আল নাসের। আল নাসেরের হয়ে রোনালদোরও অর্জিত প্রথম কোনো শিরোপা ছিলো সেটা। টুর্নামেন্টে ৬ ম্যাচ খেলে পর্তুগিজ তারকা গোল ও করেছেন ৬ টি। দলকে খাঁদের কিনারা থেকে বেশ কয়েকবার উদ্ধারও করেছেন তিনি।

তবে, রোনালদোর সঙ্গে একত্রে প্রো লিগে খেই হারিয়েছে তার দল আল নাসের। লিগের প্রথম ম্যাচে অবশ্য রোনালদো খেলেননি । আল ইত্তিফাকের কাছে নাসের বাহিনী ওই ম্যাচ হেরেছিলো ২-১ গোলে।



তবে গতকাল (১৮ আগস্ট)  লিগের দ্বিতীয় ম্যাচে আল তায়ুনের বিপক্ষে শুরুর একাদশেই ছিলেন রোনালদো।
আল তায়ূনের সাথে অনুষ্ঠিত হওয়া ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ৬১শতাংশ সময় বল দখলে রাখলেও ম্যাচটি ২-০ তে হেরে গিয়েছে রোনালদো-মানেরা।

আল তায়ুনের হয়ে ম্যাচের ২০তম মিনিটে গোল করেন তাওয়াম্বা কানা এবং ম্যাচের শেষের দিকে ৯৬তম মিনিটে গোল করেন আহমেদ বাহুসান।

টানা দুই ম্যাচের দুটোই হেরে এখন পয়েন্ট টেবিলের তলানিতে আছে আল নাসের।

রও পড়ুন: মেসি জাদুতে ফাইনালের টিকিট ১৩ লাখ টাকা!

ক্রিফোস্পোর্টস/১৯আগস্ট২৩/এমএইচ

Crifosports announcement

Focus

More in ফুটবল