Connect with us
ফুটবল

এবার চোট নিয়ে মাঠ ছড়লেন আর্জেন্টাইন ডিফেন্ডার

ছবি - সংগৃহীত

একের পর এক চোটে পড়ছেন আর্জেন্টাইন প্লেয়াররা। মার্তিনেজ-মেসির পর এবার চোট নিয়ে মাঠ ছেড়েছেন ডিফেন্ডার মার্কোস আকুনা।

রিভার প্লেটের হয়ে বেলগ্রানোর বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন আকুনা। ম্যাচ চলাকালে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে সমস্যা অনুভব করলে তাকে বদলি করা হয়। আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে এ সংবাদ নিশ্চিত করেছে।

জানা যায়, এর আগেও হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন এই ৩৪ বছর বয়সী ডিফেন্ডার। ফলে বিশ্বকাপের আগে তার চোট নতুন করে উদ্বেগ বাড়িয়েছে আর্জেন্টিনা শিবিরে।



এরই মধ্যে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির স্কোয়াড ঘোষণার সময়ও ঘনিয়ে এসেছে। বৃহস্পতিবার কিংবা শুক্রবার বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করার কথা রয়েছে তার।

আকুনার চোট কতটা গুরুতর, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ডিফেন্সে চোটের তালিকা দীর্ঘ হওয়ায় পরিস্থিতি নিয়ে চিন্তা বাড়ছেই।

এদিকে চোটে ভুগছেন এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, গঞ্জালো মন্তিয়েল ও লিওনেল মেসিও। যদিও এখন পর্যন্ত তাদের কেউই বিশ্বকাপ থেকে ছিটকে পড়েননি।

যদিও জানা গেছে, ক্লান্তির কারণে বদলি হয়ে মাঠ ছাড়েন মেসি। পরে জানা যায়, সেটি ছিল সতর্কতামূলক সিদ্ধান্ত। অন্যদিকে গোলরক্ষক মার্তিনেজ আঙুলের চোটে ভুগছেন।

ক্রিফোস্পোর্টস/২৫মে২৬/এনডি

Crifosports announcement

Focus

More in ফুটবল