Connect with us
ক্রিকেট

গণমাধ্যমে মোহাম্মদ সাইফুদ্দিন

পেসারদের মধ্যে সুস্থ প্রতিযোগিতাতেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট

বাংলাদেশ পেস বোলিং ইউনিট। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে গত কয়েক বছরে সবচেয়ে বেশি পরিবর্তন দেখা গেছে পেস বোলিং বিভাগে। একসময় যেখানে টেস্ট ক্রিকেটে দীর্ঘ সময় ধরে সংগ্রাম করতে হতো, এখন সেখানে দেশের পেসাররাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছেন। সাম্প্রতিক সময়ে দেশের টেস্ট সাফল্যেও পেস বোলারদের অবদান স্পষ্ট। এই উন্নতির পেছনে খেলোয়াড়দের নিজেদের মধ্যে বাড়তে থাকা প্রতিযোগিতাকেই বড় কারণ হিসেবে মনে করছেন বাংলাদেশের অলরাউন্ডার মোহাম্মদ সালাউদ্দিন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাইফউদ্দিন বলেন, গত দুই থেকে তিন বছরে বাংলাদেশের পেস বোলারদের ধারাবাহিক ভালো খেলাই প্রমাণ করে দিয়েছে যে এই বিভাগে বড় পরিবর্তন এসেছে। বিশেষ করে টেস্ট ক্রিকেটে দলের জয়ের পেছনে পেসারদের অবদান সবচেয়ে বেশি বলেও মন্তব্য করেন তিনি।

সাইফউদ্দিন বলেন, আগে টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে অনেক সময় কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হতো। কিন্তু এখন দলের পেস আক্রমণ অনেক বেশি শক্তিশালী। নতুন ও পুরোনো মিলিয়ে যারা দলে সুযোগ পাচ্ছেন, তারা সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন।



বর্তমান পেস ইউনিট নিয়ে সন্তুষ্টির কথাও জানান তিনি। নাহিদ রানা, তাসকিন আহমেদসহ দলে থাকা অন্য পেসারদের প্রশংসা করে সাইফউদ্দিন বলেন, ওয়ানডে, টি-টোয়েন্টি কিংবা টেস্ট, সব ধরনের ক্রিকেটেই পেসাররা নিয়মিত অবদান রাখছেন। কেউ উইকেট এনে দিচ্ছেন, কেউ আবার প্রতিপক্ষকে চাপে রাখছেন। এতে পুরো দলই উপকৃত হচ্ছে।

তিনি মনে করেন, একজন ক্রিকেটার যখন দেখেন তার সতীর্থ আরও বেশি পরিশ্রম করছেন, তখন নিজের মধ্যেও ভালো করার ইচ্ছা তৈরি হয়। সেই জায়গা থেকেই সবাই নিজেদের আরও উন্নত করার চেষ্টা করেন। এতে দলে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হয়, যা শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো ফল বয়ে আনে।

সাইফউদ্দিন বলেন, দলে জায়গা ধরে রাখতে হলে প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করতে হয়। আর এই প্রতিযোগিতাই ক্রিকেটারদের আরও দায়িত্বশীল করে তোলে। তার মতে, পেস বোলারদের মধ্যে যত বেশি প্রতিযোগিতা থাকবে, বাংলাদেশের ক্রিকেটও তত বেশি এগিয়ে যাবে।

ক্রিফোস্পোর্টস/২১মে২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট