Connect with us
ক্রিকেট

পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম

বাংলাদেশ এখন সেরা দলগুলোর সাথে খেলতে প্রস্তুত, রানা অবিশ্বাস্য

ওয়াসিম আকরাম। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম বাংলাদেশের টেস্ট সিরিজ জয়ে প্রশংসা করেছেন। একই সঙ্গে পাকিস্তানের হারের পর হতাশাও প্রকাশ করেন তিনি। তবে তার মতে, এই সিরিজে বাংলাদেশ পুরোপুরি যোগ্য দল হিসেবেই জিতেছে।

ওয়াসিম আকরাম বলেন, পাকিস্তানকে দ্বিতীয়বার হারের মুখে পড়তে দেখে তিনি হতাশ। তবে বিজয়ী দলকে পূর্ণ কৃতিত্ব দিতে হবে, কারণ তারা ম্যাচের সব বিভাগেই ভালো খেলেছে।

তিনি আরও বলেন, আগে বাংলাদেশের উইকেট সাধারণত ধীরগতির এবং স্পিন সহায়ক ছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। বাংলাদেশ এখন এমন উইকেট তৈরি করছে যেখানে পেস বোলাররা বড় ভূমিকা রাখতে পারছে।



তার মতে, এই পরিবর্তনের কারণে বাংলাদেশের পেস আক্রমণ দ্রুত উন্নতি করছে এবং অনেক ক্ষেত্রে পাকিস্তানের চেয়েও ভালো পারফর্ম করছে।

ওয়াসিম আকরাম আরও বলেন, বাংলাদেশ এখন টেস্ট ক্রিকেটের বড় দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত। বিশেষ করে নাহিদ রানার বোলিং দেখার মতো। তরুণ পেসার নাহিদ রানার প্রতিভার প্রশংসা করেন তিনি। তার বোলিং দেখার মতো বলেও মন্তব্য করেন এই সাবেক তারকা। সবশেষে বাংলাদেশকে এই সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানান তিনি।

এদিকে, পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বড় অগ্রগতি করেছে বাংলাদেশ। সিলেট টেস্টে ৭৮ রানের জয় তুলে নিয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পাশাপাশি ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল।

ক্রিফোস্পোর্টস/২০মে২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট