Connect with us
ফুটবল

ইবোলা প্রাদুর্ভাবেও কঙ্গোর বিশ্বকাপে খেলায় আপত্তি নেই যুক্তরাষ্ট্রের

কঙ্গো জাতীয় ফুটবল দল। ছবি - সংগৃহীত

কঙ্গোয় ইবোলার প্রাদুর্ভাবের জন্য আফ্রিকার কয়েকটি দেশের নাগরিকদের ভ্রমনে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যে দেশে জন্য অন্যদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই কঙ্গোকেই বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বুধবার (২০ মে) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, গত ২১ দিনের মধ্যে ডিআর কঙ্গো, উগান্ডা বা দক্ষিণ সুদান সফর করেছেন এমন কেউ আপাতত যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। তবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা ডিআর কঙ্গো দলের জন্য বিশেষ ছাড় রাখা হচ্ছে।



মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, দলটি বর্তমানে ইউরোপে অনুশীলনে রয়েছে। ফলে অনেক খেলোয়াড়ের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নাও হতে পারে। তবে কেউ যদি সম্প্রতি ডিআর কঙ্গো সফর করে থাকেন, তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে তাকে কঠোর স্বাস্থ্য পরীক্ষা ও আইসোলেশন প্রটোকলের মধ্য দিয়ে যেতে হবে।

তবে এই ছাড় শুধু খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্যই প্রযোজ্য হবে। ডিআর কঙ্গোর সাধারণ সমর্থকদের জন্য কোনো বিশেষ অনুমতি থাকছে না বলেও স্পষ্ট করেছে ওয়াশিংটন।

ক্রিফোস্পোর্টস/২০মে২৬/এনডি

Crifosports announcement

Focus

More in ফুটবল