
আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছে স্কটল্যান্ড। দীর্ঘ ২৮ বছর পর আসন্ন বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে প্রধান কোচ স্টিভ ক্লার্ক। ২৬ সদস্যের দলে বাছাইপর্বে ভালো পারফরম্যান্স করা ফুটবলারদেরই রাখা হয়েছে।
গোলরক্ষক হিসেবে দলে জায়গা পেয়েছেন ৪৩ বছর বয়সী ক্রেগ গর্ডন। তার সঙ্গে আছেন অ্যাঙ্গাস গান ও লিয়াম কেলি।
রক্ষণভাগ সদামলাবেন অধিনায়ক অ্যান্ডি রবার্টসন। এছাড়া দলে রয়েছেন কিয়েরান টিয়ার্নি, অ্যান্থনি রালস্টন ও ডম হায়াম।
মিডফিল্ডে প্রত্যাশিতভাবেই জায়গা পেয়েছেন নাপোলিতে খেলা স্কট ম্যাকটমিনে। তার সঙ্গে আছেন জন ম্যাকগিন ও কেনি ম্যাকলিন।
আগামী ১৪ জুন বোস্টনে হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটল্যান্ড। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ব্রাজিল ও মরক্কো।
স্কটল্যান্ডের বিশ্বকাপ দল
গোলকিপার: ক্রেগ গর্ডন, অ্যাঙ্গাস গান, লিয়াম কেলি।
ডিফেন্ডার: গ্র্যান্ট হ্যানলি, জ্যাক হেন্ড্রি, অ্যারন হিকি, ডম হায়াম, স্কট ম্যাককেনা, নাথান প্যাটারসন, অ্যান্থনি রালস্টন, অ্যান্ডি রবার্টসন, জন সাউটার, কিয়েরান টিয়ার্নি।
মিডফিল্ডার: রায়ান ক্রিস্টি, ফিন্ডলে কার্টিস, লুইস ফার্গুসন, বেন গ্যানন-ডোক, বিলি গিলমোর, জন ম্যাকগিন, কেনি ম্যাকলিন, স্কট ম্যাকটমিনে।
ফরোয়ার্ড: চে অ্যাডামস, লিন্ডন ডাইকস, জর্জ হার্স্ট, লরেন্স শ্যাঙ্কল্যান্ড, রস স্টুয়ার্ট।
ক্রিফোস্পোর্টস/২০মে২৬/এনডি




















