
পর্তুগালের হয়ে আরও একটি বিশ্বকাপে মাঠে নামতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। এবার মাঠে নামলেই ইতিহাসে নাম লেখাবেন ৪১ বছর বয়সী এই ফুটবলার। প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে রেকর্ড ছয়বার বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়বেন তিনি। বিশকাপের জন্য ২৭ সদস্যের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন রোনালদো।
নিয়ম অনুযায়ী বিশ্বকাপের মূল দলে ২৩-২৬ জন খেলোয়াড় থাকতে পারবেন। ফলে প্রাথমিক দল থেকে অন্তত একজন বাদ পড়বেন। ধারণা করা হচ্ছে বর্তমানে স্কোয়াডে চারজন গোলরক্ষক থেকে একজন বাদ পড়বেন।
পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজের দলে প্রত্যাশিতভাবেই আছেন ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া, জোয়াও নেভেস ও নুনো মেন্দেসের মতো তারকারা। চার বছর পর জাতীয় দলে ফিরে স্কোয়াডে জায়গা পেয়েছেন রিয়াল সোসিয়েদাদের ফরোয়ার্ড গনসালো গেদেস। এছাড়া মাত্র চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার সামুয়েল কোস্তাও সুযোগ পেয়েছেন।
অন্যদিকে ওয়েস্ট হামের মাতেউস ফার্নান্দেজ, বেনফিকার আন্তোনিও সিলভা এবং ফরোয়ার্ড পালিনিয়া, পেদ্রো গনকালভেস ও রিকার্ডো হোর্তা দলে জায়গা পাননি।
বিশ্বকাপের ‘কে’ গ্রুপে পর্তুগালের প্রতিপক্ষ কলম্বিয়া, উজবেকিস্তান ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। মূল আসরের আগে নিজেদের প্রস্তুত করতে ৬ জুন চিলি এবং ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল।
পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার: দিওগো কস্তা, জোসে সা, রুই সিলভা, রিকার্ডো ভেলহো।
ডিফেন্ডার: জোয়াও কানসেলো, ম্যাথিউস নুনেস, নুনো মেন্দেস, রুবেন দিয়াস, গনসালো ইনাসিও, দিওগো দালত, টমাস আরাউজো, রেনাতো ভেইগা, নেলসন সেমেদো।
মিডফিল্ডার: ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভা, জোয়াও নেভেস, ভিতিনিয়া, রুবেন নেভেস, সামুয়েল কোস্তা।
ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো, গনসালো রামোস, রাফায়েল লেয়াও, ফ্রান্সিসকো ত্রিনকাও, জোয়াও ফেলিক্স, পেড্রো নেতো, ফ্রান্সিসকো কনসেইসাও, গনসালো গেদেস।
ক্রিফোস্পোর্টস/২০মে২৬/এনডি




















