
বিশ্বকাপ শুরু হতে একমাসেরও কম সময় বাকি। এরইমধ্যে ব্রাজিল ও ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ তাদের ফাইনাল স্কোয়াড ঘোষণা করেছে। তবে এখনো ২৬ সদস্যের মূল দল ঘোষণা করেনি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
জানা গেছে, বিশ্বকাপকে সামনে রেখে আলাদা পরিকল্পনা সাজিয়েছেন আর্জেন্টাইন বল লিওনেল স্কালোনি। দল চূড়ান্ত করারা আগে বাড়তি কয়েকজন প্লেয়ার নিয়ে অনুশীলন ক্যাম্প করতে চান তিনি।
আর্জেন্টাইন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি মাসের শেষ সপ্তাহে বুয়েনস এইরেসের এজেইজায় অনুশীলন শুরু করবে আলবিসেলেস্তেরা। এরপর ৩০ মে ফাইনাম স্কোয়াড ঘোষণা করবে তারা।
স্কালোনি চূড়ান্ত ২৬ জনের বাইরে অতিরিক্ত কয়েকজন ফুটবলারকে প্রস্তুত রাখতে চান। বিশেষ করে উইঙ্গার পজিশনে বাড়তি খেলোয়াড় রাখার চিন্তা রয়েছে তার। সম্ভাব্য চমক হিসেবে আলোচনায় আছেন এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মাতিয়াস সুলে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘জে’তে রয়েছে আর্জেন্টিনা। একই গ্রুপে আছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। বর্তমান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু হবে ১৬ জুন, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।
ক্রিফোস্পোর্টস/১৯মে২৬/এনডি






















