
নিজে খেলে ছেড়েছেন বেশ কয়েক বছর হলো। এরপর থেকেই ক্লাবের সংগঠক বা মালিকের ভূমিকায় আছেন ডেভিড বেকহ্যাম। খেলোয়াড়ী জীবনে যেমন সফল ছিলেন, ব্যবসাতেও ক্রমাগত উন্নতি করছেন ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা। এর ধারাবাহিকতায় যুক্তরাজ্যের প্রথম ক্রিড়াবীদ হিসেবে বিলিয়নিয়ারের খাতায় নাম লিখিয়েছেন। সানডে টাইমসের রিচ লিস্ট এই তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, বেকহ্যাম এবং তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যামের বর্তমান সম্পদের পরিমাণ ১.১৮৫ বিলিয়ন। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৭৭৭৫০ কোটি টাকা। সানডে টাইমসের ধনী ক্রীড়াব্যক্তিত্বদের তালিকার শীর্ষে রয়েছে ফরমুলা ওয়ানের সাবেক প্রধান নির্বাহী বার্নি এক্লেসটনের পরিবার। কহ্যাম আছেন দুই নম্বরে।
মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির সহ-মালিক হিসেবে রয়েছেন বেকহ্যাম। লিগের সবচেয়ে দামি দল এখন মায়ামি। তাদের বর্তমান মূল্য ১.০৭ বিলিয়ন পাউন্ড। এছাড়াও অ্যাডিডাস এবং হুগো বস এর মতো প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও লাভজনক চুক্তিতে যুক্ত রয়েছেন তিনি।
বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যামের সম্পদের বড় অংশ এসেছে তার ফ্যাশন ব্র্যান্ড থেকে। এর আগে তিনি পপ ব্যান্ড স্পাইস গার্লসের সদস্য হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন।
ক্রিফোস্পোর্টস/১৬মে২৬/এনডি





















