Connect with us
ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগ জেতা লা লিগার চেয়ে সহজ : রিয়াল সভাপতি

রিয়াল মাদ্রিদে পর পর দুই মৌসুম কোনো শিরোপা জেতেনি। ফলে ড্রেসিংরুম থেকে শুরু করে প্রশাসন সব জাইগায় হতাশার ছাপ স্পষ্ট।

এর মাঝে রিয়াল সভাপতি পেরেজ স্প্যানিশ ফুটবলের বর্তমান অবস্থা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। লা লিগার রেফারিং ও বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

স্প্যানিশ টিভি শো ‘এল চিরিঙ্গিতো’-তে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।



রিয়াল সভাপতি বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ জেতা লা লিগার চেয়ে সহজ। এটা একেবারেই অযৌক্তিক!’

তিনি সরাসরি রেফারিং সিদ্ধান্ত ও বাইরের বিভিন্ন প্রভাবকে দায়ী করেন। তার মতে, চলতি মৌসুমে এসব কারণে রিয়াল মাদ্রিদ ১৬ থেকে ১৮ পয়েন্ট হারিয়েছে।

পেরেজের এমন মন্তব্য ইতোমধ্যেই স্প্যানিশ ফুটবলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কারণ গত কয়েক মৌসুম ধরেই রেফারিং নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়ে আসছে রিয়াল মাদ্রিদ।

ক্রিফোস্পোর্টস/১৪মে২৬/এনডি

Crifosports announcement

Focus

More in ফুটবল