Connect with us
ফুটবল

‘মেসিদের হারানোর সেই স্মৃতি কোনোদিন ভুলব না’

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেছিল আর্জেন্টিনা। সেই স্মৃতি আর্জেনটাইনদের কাছে কষ্টের হলে সৌদিদের কাছে আনন্দের। মেসিরা যেমন চাইবেন ওই দিনকে ভুলে যেতে ঠিক তার উল্টো চাইবেন সাউদ আব্দুলহামিদরা। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই ডিফেন্ডার।

তিনি বলেন, ‘সেই অবিশ্বাস্য রাতটির কথা তিনি বা তার সতীর্থরা কোনোদিন ভুলতে পারবেন না।’

ওইদিন প্রথমার্ধ শেষে ড্রেসিংরুমের পরিবেশ বর্ননা করতে গিয়ে তিনি বলেন, ‘প্রথমার্ধে আর্জেন্টিনার কয়েকটি গোল অফসাইডের কারণে বাতিল হওয়ায় কোচ মোটেও খুশি ছিলেন না। তিনি আমাদের বলেছিলেন সর্বোচ্চটা দিয়ে খেলতে। সামনে মেসি ছিলেন, যিনি বিশ্বের সেরা খেলোয়াড়। আমরা জয় পেতে জানপ্রাণ দিয়ে লড়েছিলাম এবং শেষ পর্যন্ত সৃষ্টিকর্তার অশেষ কৃপায় জয় এসেছিল।’



বিশ্বকাপ ম্যাচের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। যখন সালেম ব্যবধানটা ২-১ করলেন, মনে হচ্ছিল পুরো পৃথিবী আমাদের সমর্থন দিচ্ছে। গ্যালারিতে একজন মানুষও বসে ছিলেন না। আমরা খুশিতে এমনভাবে দৌড়াচ্ছিলাম যে, কোথায় যাচ্ছি তা নিজেরাও জানতাম না।’

বর্তমানে ইতালিয়ান ক্লাব রোমা থেকে লোনে ফরাসি ক্লাব লেন্সে খেলছেন আব্দুলহামিদ। চলতি মৌসুমে ৩ গোল ও ৮ অ্যাসিস্ট করে নজর কেড়েছেন। ইউরোপীয় ফুটবলের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘ইউরোপে আমি ডিসিপ্লিন, সঠিক সময়ের ব্যবহার এবং পেশাদারিত্ব শিখেছি। সেখানে এক সেকেন্ডের মনোযোগ হারানো মানেই বড় বিপদ।’

আগামী বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে সৌদি আরবের প্রতিপক্ষ স্পেন, উরুগুয়ে এবং কেপ ভার্দে। নতুন কোচ জর্জিওস ডনিসের অধীনে সৌদির লক্ষ্য ১৯৯৪ সালের পর আবারও নকআউট পর্বে জায়গা করে নেওয়া। আব্দুলহামিদ আত্মবিশ্বাসের সাথে বলেন, ‘গ্রুপটি অত্যন্ত কঠিন, কিন্তু আমাদের লক্ষ্য হলো যতটা সম্ভব সামনে এগিয়ে যাওয়া এবং নকআউট নিশ্চিত করা।’

ক্রিফোস্পোর্টস/১৪মে২৬/এনডি

Crifosports announcement

Focus

More in ফুটবল