Connect with us
ক্রিকেট

দ্রুততম ১৪ হাজারি ক্লাবে কোহলি

বিরাট কোহলি। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টিতে ১৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন বিরাট কোহলি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।

বুধবার (১৩ মে) আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নেমে ৬১তম রানের মাথায় এই অবিস্মরণীয় কীর্তি গড়েন কোহলি।

ক্রিকেট ইতিহাসে ষষ্ঠ ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তবে সবচেয়ে কম ইনিংসে এই রেকর্ড গড়েছেন ভারতীয় এই ব্যাটার। আগের দ্রুততম রেকর্ডটি ছিল ক্রিস গেইলের।



রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে আরসিবির জয়ে কোহলির ব্যাট ছিল অপ্রতিরোধ্য। টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার সমালোচনার জবাব দেন দুর্দান্ত এক সেঞ্চুরিতে। ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬০ বলে অপরাজিত ১০৫ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৩টি ছক্কা।

টি-টোয়েন্টিতে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় কোহলির ওপরে রয়েছেন ক্রিস গেইল (১৪,৫৬২), কাইরন পোলার্ড (১৪,৪৮২), অ্যালেক্স হেলস (১৪,৪৪৯), ডেভিড ওয়ার্নার (১৪,২৮৪) এবং জস বাটলার (১৪,২০০)।

ক্রিফোস্পোর্টস/১৪মে২৬/এনডি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট