Connect with us
ফুটবল

যে কারণে বিশ্বকাপ দলে নেই দিবালা

পাওলো দিবালা। ছবি - সংগৃহীত

২০২২ বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনাল মিলে মাঠে ছিলেন মাত্র ১৭ মিনিট। ফাইলে টাইব্রেকারে একটি গোলও কিরেছিলেন। ওই টুর্নামেন্টে খুব বেশি সুযোগ পাননি পাওলো দিবালা। তবে বিশ্বকাপজয়ী দলের অংশ হওয়া ছিল তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন।

আসন্ন ২৬ বিশ্বকাপকে সামনে রেখে ৫৫ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। সেখানে জাইগা হয়নি এই ফরোয়ার্ডের। ফলে এবার বিশ্বকাপে তাঁর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়ে গেছে।

দিবালা দলে জায়গা না পাওয়ার অনেক ভক্ত হতাশ হয়েছেন। তবে এমন হওয়ারই ছিলো। মাঠে তার সক্ষমতা সম্পর্কে সকলেরই জানা। কিন্তু লম্বা সময় ধরে ফিটনের সমস্যায় ভুগছেন এই আর্জেন্টাইন। বিশেষ করে পেশির চোটের কারণে পায়ই মাঠের বাইরে থাকতে হচ্ছে।



বছরখানেক হয়েছে দিবালাকে দলে ডাকেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সবশেষ ২০২৪ সালের সেপ্টেম্বরে আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন তিনি।

সম্প্রতি এএস রোমা’র হয়ে পুরো ৯০ মিনিট খেললেও সেটি স্কালোনির আস্থা ফেরানোর জন্য যথেষ্ট হয়নি।

ক্লাব ফুটবলেও নিয়মিত খেলতে না পারা তাঁর দলে না থাকার আরেকটি কারণ। চলতি মৌসুমে ইনজুরির কারণে বারবার মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে।

স্কালোনির কৌশলগত দৃষ্টিভঙ্গিও দিবালার বিপক্ষে গেছে। আর্জেন্টিনা কোচ দ্রুতগতির আক্রমণ, উচ্চমাত্রার প্রেসিং এবং ডিফেন্সিভ ওয়ার্করেটকে বেশি গুরুত্ব দেন। সৃষ্টিশীল খেলোয়াড় হলেও অফ-দ্য-বলে দিবালার গতি ও প্রেসিংয়ের ধারাবাহিকতা তুলনামূলক কম। ফলে বর্তমান পরিকল্পনায় তাঁকে খুব একটা মানিয়ে নিতে পারছেন না স্কালোনি।

এ ছাড়া আর্জেন্টিনা এখন নতুন প্রজন্মের দিকে ঝুঁকছে। লিওনেল মেসি যুগের শেষভাগে এসে দলটি তরুণ ও গতিময় ফুটবলারদের বেশি সুযোগ দিচ্ছে। আক্রমণভাগে একাধিক বিকল্প থাকায় দিবালাকে নিয়ে আলাদা ঝুঁকি নেওয়ার প্রয়োজনও দেখছেন না স্কালোনি।

২০১৫ সালে জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ৪০ ম্যাচ খেলেছেন দিবালা, গোল করেছেন মাত্র চারটি।

ক্রিফোস্পোর্টস/১২মে২৬/এনডি

Crifosports announcement

Focus

More in ফুটবল