Connect with us
ফুটবল

২০২৬ বিশ্বকাপের ফেবারিট কারা, জানালেন মেসি

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

২০২২ এর সুখস্মৃতি নিয়ে এবার বিশ্বকাপে মাঠে নামতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিকে ঘিরে আরও একবার বিশ্বজয়ের স্বপ্ন দেখছে আলবিসেলেস্তেরা। এবার কাজটা এতোটা সহজ হবে না বলে স্বীকার করেছেন খোদ মেসিই। চার দলকে নিজেদের থেকে এগিয়ে রাখলেন।

সম্প্রতি আর্জেন্টাইন সাংবাদিক পলো আলভারেজকে সাক্ষাৎকার দিয়েছেন মেসি। আসন্ন বিশ্বকাপে ফেবারিট দলগুলো নিয়ে কথা বলেছেন তিনি। গতবারের রানার্স-আপ ফ্রান্সকে বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী দল হিসেবে আলাদাভাবে উল্লেখ করেছেন এই তারকা।

বিশ্বকাপজয়ী এই তারকা বলেন, ‘আমাদের স্বীকার করতে হবে… অন্য কিছু দল আমাদের চেয়ে বেশি ছন্দে আছে এবং তারা ফেবারিট হিসেবে এগিয়ে থাকবে। ফ্রান্স এখন অনেক শক্তিশালী। তাদের অনেক টপ-লেভেল খেলোয়াড় রয়েছে।’



বিশ্বজয়ের দৌড়ে স্পেন, ব্রাজিল এবং পর্তুগালকেও বড় হুমকি হিসেবে মনে করছেন।

মেসির মতে, সাম্প্রতিক আন্তর্জাতিক পারফরম্যান্স স্পেনের উন্নতির প্রমাণ দেয়। অন্যদিকে, গত কয়েক বছর কিছুটা কঠিন সময়ের মধ্য দিয়ে গেলেও ব্রাজিল সবসময়ই শিরোপার দাবিদার।

ব্রাজিল প্রসঙ্গে তিনি যোগ করেন, ব্রাজিল কিছুদিন ধরে নিজেদের সেরা ছন্দে না থাকলেও তারা সবসময়ই শক্তিশালী প্রতিযোগী।

পর্তুগাল সম্পর্কে এই মহাতারকা বিশ্বাস করেন, পর্তুগিজ দলটি এখন বিশেষভাবে প্রতিযোগিতামূলক এবং বিশ্বের যেকোনো সেরা দলকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ২০২৬ বিশ্বকাপে নিজেদের মুকুট ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা। আর এটিই হতে পারে বিশ্বমঞ্চে লিওনেল মেসির শেষ অংশগ্রহণ।

ক্রিফোস্পোর্টস/৯মে২৬/এনডি

Crifosports announcement

Focus

More in ফুটবল