Connect with us
ফুটবল

অনুশীলনে হাতাহাতি, শাস্তি পেলেন ভালভার্দে ও চুয়ামেনি

ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদ দলের দুই মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়ান চুয়ামেনিকে ৫ লাখ ইউরো (প্রায় সাড়ে ৬ কোটি টাকা) করে জরিমানা করেছে। অনুশীলনে মারামারির শাস্তি হিসেবে এই জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৮ মে) রিয়াল আনুষ্ঠানিক বিবৃতিতে জরিমানার বিষয়টি জানিয়েছে রিয়াল।

এর আগে বৃহস্পতিবার এক বিবৃতিতে রিয়াল জানিয়েছিল, অনুশীলনে ঘটা অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে দুই মিডফিল্ডারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্লাবের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া শেষ হলেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।



এদিকে, হাতাহাতির ঘটনায় মাথায় আঘাত পেয়েছিলেন ভালভার্দে। হাসপাতাল থেকে ফিরে এক বিবৃতিতে নিজের দায় স্বীকার করেছেন ভালভার্দে। প্রতিযোগিতার ক্লান্তি এবং দলের নাজুক পরিস্থিতির হতাশা থেকে এই ঝামেলার সূত্রপাত বলে জানান তিনি।

সতীর্থের হাতে সরাসরি আঘাত পাওয়ার বিষয়টি অস্বীকার করে ভালভার্দে বলেন, তর্কের এক পর্যায়ে আমি দুর্ঘটনাক্রমে একটি টেবিলে আঘাত পাই, যার ফলে কপাল কেটে যায়। চুয়ামেনি আমাকে আঘাত করেনি, আর আমিও তাকে আঘাত করিনি।

শুধুই ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়ান চুয়ামেনিই নন। পুরো রিয়াল যেন অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে।

এক প্রতিবেদনে মার্কা জানিয়েছে, রিয়াল কোচ আলভারো আরবেলোয়ার সঙ্গে দলের প্রায় ছয় খেলোয়াড় কথা বলেন না। এমনকী তারা তাকে আপত্তিকর নামে ডাকছেন বলেও জানা গেছে।

খবর অনুযায়ী, ম্যাচের সময় ডাগআউটে থাকা কিছু খেলোয়াড় আরবেলোয়াকে ‘কোন’ বলে ডাকছেন, যা স্প্যানিশ ফুটবলে একটি অপমানজনক শব্দ। কোন শব্দের বাংলা অর্থ দাঁড়ায় ট্রাফিক খুঁটি। অর্থাৎ কিছু খেলোয়াড় আরবেলোয়াকে কোচের বদলে ট্রাফিক খুঁটি হিসেবেই ডাকছেন।

ক্রিফোস্পোর্টস/৯মে২৬/এনডি

Crifosports announcement

Focus

More in ফুটবল