Connect with us
ফুটবল

হাতাহাতিতে জড়ালেন রিয়ালের দুই তারকা

ছবি - সংগৃহীত

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে রিয়াল মাদ্রিদের ভেতরের পরিস্থিতি এখন বেশ অস্থির। মাঠের পর এবার ড্রেসিংরুমের দ্বন্দ্বও সামনে এসেছে। 

মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, ফেদে ভালভার্দে ও অরেলিন চুয়ামেনি অনুশীলনের এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তারা উভয়েই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাধারণ ফাউলকে কেন্দ্র করে ঘটনার শুরু হয়। কথা কাটাকাটি দিয়ে শুরু হয়ে একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে গড়ায়। সতীর্থরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে বিষয়টি মাঠেই শেষ হয়নি, ড্রেসিংরুমেও তাদের মধ্যে উত্তেজনা চলতে থাকে।



এর আগেও দলের ভেতরে আরেকটি বিতর্কের খবর আসে। অনুশীলনের সময় আন্তোনিও রুডিগার নাকি আলভারো ক্যারেরাসকে চড় মেরেছিলেন। যদিও পরে ক্যারেরাস জানান, বিষয়টি মিটে গেছে। তবে সংবাদমাধ্যমের দাবি, দলের অভ্যন্তরীণ পরিবেশ এখনো উত্তপ্ত।

এই পরিস্থিতির মধ্যেই সামনে রয়েছে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর একটি—এল ক্লাসিকো। আগামী রোববার বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল। বার্সেলোনা শিরোপা জয়ের খুব কাছাকাছি অবস্থানে থাকায় ম্যাচটির গুরুত্ব আরও বেড়ে গেছে।

এমন গুরুত্বপূর্ণ সময়ে দলের মূল খেলোয়াড়দের মধ্যে বিভেদ রিয়ালের জন্য নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, এই অস্থিরতা কাটিয়ে লস ব্লাঙ্কোসরা এল ক্লাসিকোতে ঘুরে দাঁড়াতে পারে কি না।

ক্রিফোস্পোর্টস/৭মে২৬/N/A

Crifosports announcement

Focus

More in ফুটবল