Connect with us
ফুটবল

‘সাফে আগের দুবারের মতো এবারও চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক করতে চাই’

“We want to complete a hat-trick by becoming SAFF champions again, just like the previous two times.”
বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার। ছবি- সংগৃহীত

সাফ নারী চ্যাম্পিয়নশিপের সবশেষ দুই আসরেই শিরোপা জয় করেছে বাংলাদেশ। এবার বাঘিনীদের সামনে রয়েছে হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ। আগের দুবারের মতো এবারও চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলতে চান বাংলাদেশের অধিনায়ক আফঈদা খন্দকার। 

বাংলাদেশের এবারের সাফ মিশন ভারতে। আগামী ২৫ মে ভারতের গোয়ায় শুরু হবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই। আসন্ন টুর্নামেন্টের প্রস্তুতির জন্য থাইল্যান্ডে প্রস্তুতি ক্যাম্প করবে বাঘিনীরা। ভারতে যাওয়ার আগে থাইল্যান্ডে দুই সপ্তাহের ট্রেনিং ও স্থানীয় দুটি ক্লাব দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবেন আফঈদারা।

আগামীকাল (বৃহস্পতিবার) থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল। তার আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক আফঈদা খন্দকার। এ সময় নিজেদের প্রস্তুতি ও টুর্নামেন্ট নিয়ে ভাবনার কথা জানান এই ডিফেন্ডার।



আফঈদা বলেন, ‘সাফে আমরা জেতার জন্যই মাঠে নামব। আগে বিদেশে ক্যাম্প করার সুযোগ না হলেও এবার আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে বাফুফে। আমরা থাইল্যান্ডে ১৫ দিনের ক্যাম্প করব। দুটি প্রস্তুতি ম্যাচও খেলব। এই সুযোগটা কাজে লাগিয়েই সাফে আগের দুবারের মতো এবারও আমরা চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক করতে চাই।’

সাফ সামনে রেখে আজ (বুধবার) ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই দলে জায়গা পেয়েছেন প্রবাসী ফুটবলার আনিকা রানি সিদ্দিকী। তবে জায়গা হয়নি আগের দুইবারের সাফজয়ী দলের সদস্য স্বপ্না রানী ও মুনকি আক্তারের। আর চোটের কারণে বাদ পড়েছেন নবীরন খাতুন।

সাফের জন্য বাংলাদেশ নারী দলের স্কোয়াড—

রূপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মণ্ডল, শিউলি আজিম, আফঈদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, সুরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার সিনিয়র, কোহাতি কিসকু, হালিমা আক্তার, উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মোমিতা খাতুন, মারিয়া মান্দা, মনিকা চাকমা, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, উমেহ্লা মারমা, মোছাম্মৎ সাগরিকা, তহুরা খাতুন, সৌরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার জুনিয়র ও আনিকা রানী সিদ্দিকী।

ক্রিফোস্পোর্টস/৬মে২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল