Connect with us
ক্রিকেট

তানজিদ-অমিতদের মধ্যে অভিষেক হবে কার, যা বললেন প্রধান কোচ

Head coach reveals who among Tanzid and Amit is likely to make the debut.
তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। ছবি- সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দুই নতুন মুখ তানজিদ হাসান তামিম ও অমিত। অনেকদিন ধরেই সাদা বলে নিয়মিত তানজিদ। এবার টেস্টেও অভিষেকের অপেক্ষায় এই ওপেনার। অন্যদিকে অমিত প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। 

আগামী শুক্রবার (৮ মে) থেকে মিরপুরে শুরু হচ্ছে প্রথম টেস্ট। মিরপুর টেস্টে তানজিদ ও অমিতের মধ্যে অভিষেক হবে কিনা বিষয়টা আলোচনায় উঠে এসেছে। যদিও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। দ গঠনের বিষয়ে আগামীকালই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

প্রথম টেস্ট সামনে রেখে আজ (বুধবার) সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান কোচ ফিল সিমন্স। এ সময় তানজিদ কিংবা অমিতের অভিষেক হওয়া প্রসঙ্গে সিমন্স বলেন, ‘দলে তরুণ ক্রিকেটারদের সুযোগ পাওয়াটা বেশ ভালো ব্যাপার। আমরা কালকে বসে ঠিক করব যে কোন একাদশ নিয়ে মাঠে নামব। সব সময়ই কারও অভিষেক হওয়ার সুযোগ থাকে। তবে দল গঠনের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’



অনেকদিন দলের টেস্ট দলের জন্য নির্বাচকদের ভাবনায় ছিলেন তানজিদ। পাকিস্তান সিরিজ দিয়ে তাকে দলে ডেকেছেন নির্বাচকরা। প্রথম শ্রেণির ক্রিকেটে তার রেকর্ডও বেশ সন্তোষজনক। এখন পর্যন্ত ২৫টি প্রথম শ্রেণির ম্যাচে প্রায় ৪১ গড়ে ১৭৯২ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার।

অন্যদিকে অমিতও গত কয়েক মৌসুম ধরেই ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তার রেকর্ডও বেশ সন্তোষজনক। ৪৯ ম্যাচে প্রায় পঞ্চাশের কাছাকাছি গড়ে ৩৬৫০ রান করেছেন তিনি। তাই জাতীয় দলে সুযোগটি তার প্রাপ্য ছিল। এবার জাতীয় দলে নিজেকে প্রমাণের অপেক্ষায় এই তরুণ।

শেষ পর্যন্ত তানজিদ এবং অমিতের কেউ দলে সুযোগ পাবেন কিনা জানা যাবে শুক্রবার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি। প্রথম টেস্ট শেষে সিলেটে পাড়ি জমাবে দুই দল। ১৬-২০ মে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।

ক্রিফোস্পোর্টস/৬মে২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট