Connect with us
ক্রিকেট

অধিনায়কত্ব উপভোগ করছেন শান্ত, পাকিস্তান টেস্ট নিয়েও যথেষ্ট আশাবাদী

নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের প্রস্তুতি, নিজের নেতৃত্ব এবং সামগ্রিক পরিকল্পনা নিয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছেন তিনি। শান্তর বিশ্বাস, ভালো প্রস্তুতি ও কঠোর পরিশ্রম ধরে রাখতে পারলে এবারও ভালো ফল পাওয়া সম্ভব।

গত বছর পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটে বিশেষ অধ্যায় হয়ে আছে। সেই সাফল্যের অন্যতম কারণ হিসেবে শান্ত দেখছেন দলের প্রস্তুতিকে। তার মতে, ওই সফরের আগে ক্রিকেটাররা যেভাবে নিজেদের প্রস্তুত করেছিলেন, তা ছিল অসাধারণ।

শান্ত বলেন, তার ক্রিকেট জীবনে এত ভালো প্রস্তুতি আগে খুব কমই দেখেছেন। সেই প্রস্তুতির ফল মাঠেও পাওয়া গেছে। বিশেষ করে কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে দল যে লড়াই করেছে, সেটি তাদের মানসিক শক্তির বড় প্রমাণ।



আসন্ন সিরিজ নিয়েও একইভাবে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক। তিনি জানান, যারা সাদা বলের দলে ছিলেন না, তারাও দীর্ঘ সময় ধরে অনুশীলনের মধ্যে রয়েছেন। পুরো দল এখন টেস্ট সিরিজের জন্য নিজেদের সর্বোচ্চ প্রস্তুত করার চেষ্টা করছে।

তার মতে, আগামী কয়েক দিন কঠোর পরিশ্রম করতে পারলে দল আবারও ভালো কিছু করতে পারবে। খুব বেশি দূরের লক্ষ্য না দেখে প্রতিদিন ভালো ক্রিকেট খেলাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।

অধিনায়কত্ব প্রসঙ্গে শান্ত স্পষ্টভাবেই জানান, তিনি এই দায়িত্ব উপভোগ করছেন। তার মতে, দায়িত্বটি উপভোগ না করলে তিনি এই জায়গায় থাকতেন না।

তিনি মনে করেন, একজন ক্রিকেটারের জীবনে ভালো-মন্দ সময় থাকবেই। তাই নিজের নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলোতে মনোযোগ দেওয়াই সবচেয়ে জরুরি।

বাংলাদেশ (শুধু ঢাকা টেস্টের জন্য) : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান।

পাকিস্তান : শান মাসুদ (অধিনায়ক), আব্দুল্লাহ ফজল, এমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম উল হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আবাস, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ গাজী ঘরি, নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আঘা, সাউদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।

ক্রিফোস্পোর্টস/৬মে২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট