Connect with us
ক্রিকেট

ব্যাটিং ব্যর্থতায় শেষ টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ, সিরিজ ড্র

Bangladesh lose the final T20I due to batting failure as the series ends level.
তৃতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। ছবি- এএফপি

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়৷ এবার সিরিজ জয়ের লক্ষ্যে শেষ ম্যাচ খেলতে নেমে হেরেছে টাইগাররা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে লিটনদের ৬ উইকেটে হারিয়ে সিরিজটি ড্র করেছে কিউইরা।

আজ শনিবার (২ মে) শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ ও নিউজিল্যান্ড। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে টাইগাররা। তবে মাঝপথে বৃষ্টির কারণে ওভার কমে ১৫ ওভারে গড়ায় ম্যাচ। কিন্তু আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। ১৪.২ ওভারে ১০২ রান তুলে গুটিয়ে যায় টাইগাররা।

জবাবে ব্যাট করতে নেমে ১১.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। শুরুতে শরিফুল ইসলামের আগুন ঝরানো বোলিংয়ের পরও ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রাখেন ব্রেভন-জন জ্যাকব। ৩১ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬২ রানে অপরাজিত এক ইনিংস খেলেন এই ব্যাটার। এছাড়া টিম রবিনসন ১৪ বলে ২৩ এবং ডিন ফক্সক্রফট ১৫ বলে ১৫ রান করে অপরাজিত ছিলেন।



এদিন বোলিংয়ে নেমে দলকে দারুণ শুরু এনে দেন শরিফুল ইসলাম। দ্বিতীয় ওভারে মাত্র ৩ রান দিয়ে জোড়া উইকেট তুলে নেন এই পেসার। শরিফুলের শিকার হয়ে কাটিন ক্লার্ক ও ডেইন ক্লেভার দুজনের এক রান করে ফেরেন। চতুর্থ ওভারে এসে ওপেনার রবিনসনকে বোল্ড করে সাজঘরে ফেরান তিনি।

পঞ্চম ওভারে নিক কেলিকে এক রানে বিদায় করেন শেখ মেহেদি। তাতে ৩৩ রানেই ৪ উইকেট হারায় কিউইরা। পরবর্তীতে জ্যাকবসের দুর্দান্ত ইনিংসে ভর করেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। শরিফুল ৩ ওভারে ১৯ রান দিয়ে ৩টি এবং মেহেদি ২০ রান দিয়ে একটি উইকেট নেন।

এর আগে ব্যাটিংয়ে বাংলাদেশের হয়ে লিটন এবং তাওহীদ হৃদয় ছাড়াই কেউই সুবিধা করতে পারেননি। হৃদয় ২৪ বলে ৩৩ রান করেন। আর লিটন ১৭ বলে করেন ২৬ রান। এছাড়া সাইফ হাসান ১১ বলে ১৬ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।

নিউজিল্যান্ডের হয়ে ৯ রান দিয়ে ৩টি উইকেট নেন জশ ক্লার্কসন। সমান ২টি করে উইকেট নেন নাথান স্মিথ ও বেন সিয়ার্স। এছাড়া একটি করে উইকেট নেন ইশ সোধি ও জ্যাডেন লেনক্স।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ১০২/১০ (১৪.২ ওভার)

নিউজিল্যান্ড : ১০৪/৪ (১১.৪ ওভার)

ফলাফল : নিউজিল্যান্ড ৬ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/২মে২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট