Connect with us
ক্রিকেট

পিএসএলের ফাইনাল খেলতে ঢাকা ছাড়লেন নাহিদ রানা

পিএসএলের উদ্দেশ্যে দেশ ত্যাগ করলেন রানা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানাকে আবারও পাকিস্তান সুপার লিগের ফাইনাল খেলতে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর ফলে নিজ দল পেশোয়ারের হয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে অংশ নিতে আজ ঢাকা ছেড়েছেন তিনি।

চলতি মাসের শুরুতে পিএসএলে খেলে দেশে ফিরেছিলেন নাহিদ। তখন ধারণা করা হয়েছিল, টুর্নামেন্টের বাকি অংশে তাঁর আর অংশ নেওয়া হবে না। তবে ফাইনালে ওঠায় বিশেষ বিবেচনায় তাঁকে আবার ছাড়পত্র দেওয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, একটি বড় আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনালে খেলার সুযোগ নাহিদের ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। বোর্ড মনে করছে, এই অভিজ্ঞতা তাঁর পেশাদার উন্নতিতে সহায়ক হবে।



এছাড়া বোর্ডের চিকিৎসক দল ও টিম ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে, এই ম্যাচে অংশ নিলে তাঁর শারীরিক সক্ষমতা, কাজের চাপ বা জাতীয় দলের ভবিষ্যৎ দায়িত্ব পালনে কোনো সমস্যা হবে না।

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে রয়েছেন নাহিদ। ফলে এই সময়টাকে কাজে লাগিয়ে তাঁকে ফাইনালে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। ফাইনাল শেষে আগামী ৩ মে দেশে ফেরার কথা রয়েছে তাঁর।

নাহিদকে ফাইনালে খেলার অনুমতি দেওয়ায় পেশোয়ার ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকেও সন্তোষ প্রকাশ করা হয়েছে। দলটির মালিক বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়েছেন।

তরুণ এই পেসারের জন্য এটি বড় মঞ্চে নিজেকে আরও প্রমাণ করার সুযোগ হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমন অভিজ্ঞতা ভবিষ্যতে তাঁর ক্যারিয়ারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

ক্রিফোস্পোর্টস/৩০এপ্রিল২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট