Connect with us
ক্রিকেট

দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী সাকিব

Shakib remains optimistic about the future of the country’s cricket.
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- বিসিবি

পঞ্চপাণ্ডবদের যুগ পেরিয়ে এক নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার বাদে বেশিরভাগ তরুণদের নিয়েই গড়া এ দল। বাংলাদেশের এই বর্তমান দল নিয়ে বেশ আশাবাদী সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

আজ বুধবার (২৯ এপ্রিল) মুম্বাইয়ে ইইউ টি-টোয়েন্টি টুর্নামেন্টের জার্সি উন্মোচনের ইভেন্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাকিব। এ সময় বাংলাদেশের বর্তমান দল নিয়ে নিজের আশাবাদ ব্যক্ত করেন এই অলরাউন্ডার।

সাকিব জানান, অভিজ্ঞ ও তরুণদের মিশেলে গড়া এই দলে অনেক সম্ভাবনাময় খেলোয়াড় আছে। তাদের হাত ধরে দেশের ক্রিকেটে ভালো কিছু আসছে। এটাই বাংলাদেশের এগিয়ে যাওয়ার জন্য সেরা সময় বলে মনে করেন এই অলরাউন্ডার।



সাকিব বলেন, ‘আমার মতে, সামনে এগিয়ে যাওয়ার জন্য এটাই সেরা সময়। আমি কারও নাম বলতে চাই না, তবে অনেক সম্ভাবনাময় খেলোয়াড় আছে দলে। নতুন প্রজন্ম তো আসছেই, অভিজ্ঞরাও আছে। আমি মনে করি সামনে আমাদের ভালো ভবিষ্যৎ অপেক্ষা করছে।’

সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। তাছাড়া টি-টোয়েন্টিতেও প্রথম ম্যাচটি জিতে নিয়েছে টাইগাররা। বর্তমানে টাইগারদের পারফরম্যান্স নিয়ে সাকিব বলেন, ‘আমি মনে করি দল এই মুহূর্তে বেশ ভালো খেলছে। তারা কেবলই নিউজিল্যান্ডকে সিরিজ হারাল। প্রথম টি-টোয়েন্টিও জিতেছে। এই দলটি ভালো। আগে ব্যক্তিগতভাবে কেউ পারফর্ম করত, এখন পুরো দল পারফর্ম করছে।’

সাকিবসহ পঞ্চপাণ্ডবদের চার সদস্যই এখন জাতীয় দলের বাইরে আছেন। শুধু মুশফিকুর রহিম এখন জাতীয় দলে খেলছেন। তবে এই সিনিয়র ক্রিকেটার শুধুমাত্র টেস্টে খেলছেন।

ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট