Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত ছিল বড় ভুল, বললেন সাকিব

“Deciding not to send a team to the World Cup was a big mistake,” says Shakib.
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

নিরাপত্তা ইস্যুতে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠায়নি বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে এমন সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সরকারের এই সিদ্ধান্ত বড় ভুল ছিল বলে মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

আজ বুধবার (২৯ এপ্রিল) মুম্বাইয়ে ইইউ টি-টোয়েন্টি টুর্নামেন্টের জার্সি উন্মোচনের ইভেন্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি জানান, বাংলাদেশকে বিশ্বকাপে অংশগ্রহণ করতে না দেওয়াটা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের একটি ভুল সিদ্ধান্ত।

সাকিব বলেন, ‘বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, আমি মনে করি সেটা ছিল একটি ভুল সিদ্ধান্ত।’



প্রতিটি খেলোয়াড়ের একটি আবেগের জায়গা বিশ্বকাপ। তাছাড়া বাংলাদেশি সমর্থকদের আবেগের বড় অংশ জুড়ে রয়েছে ক্রিকেট। তাই এমন সিদ্ধান্ত নেওয়াটা দেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি ছিল বলে মনে করেন সাকিব। দেশসেরা এই অলরাউন্ডার বলেন, ‘আমি মনে করি বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা বড় ক্ষতি। কারণ আমরা একটি দেশ হিসেবে বিশ্বকাপে আমাদের দেশকে এবং খেলোয়াড়দের খেলতে দেখতে ভালোবাসি।’

ভারতের উগ্রবাদীদের হুমকির পর ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। পরবর্তীতে এ নিয়ে নিরাপত্তা উদ্বেগ জানিয়ে বিশ্বকাপের সহযোগী আয়োজক শ্রীলঙ্কায় গিয়ে খেলতে চেয়েছিল বাংলাদেশ। তবে বিসিবির এই আবেদন মেনে নেয়ন আইসিসি। পরে বাংলাদেশের বদলি হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

অবশ্য সরকারের পরিবর্তনের পর বিসিবিতেও পরিবর্তন এসেছে। আগের কমিটি বাতিল করে নতুন করে তামিম ইকবালের নেতৃত্বে বোর্ডের দায়িত্ব নিয়ে অ্যাডহক কমিটি। নতুন বোর্ড বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। আগামী সেপ্টেম্বরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতের।

ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট