Connect with us
ক্রিকেট

বাররের সেঞ্চুরিতে ইসলামাবাদকে হারিয়ে ফাইনালে পেশোয়ার

Peshawar reach the final after defeating Islamabad, powered by Babar’s century.
ইসলামাবাদকে ৭০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে পেশোয়ার। ছবি- পিসিবি

চলতি পিএসএলে দুর্দান্ত পারফরম্যান্স করে চলছে পেশোয়ার জালমি। আসরের প্রথম দল হিসেবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থেকে প্লে-অফ উঠেছে তারা। এবার প্রথম দল হিসেবেই ফাইনালে পা রাখল বাবর আজমের নেতৃত্বাধীন দলটি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আসরের প্রথম কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পেশোয়ার জালমি। করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করে পেশোয়ার। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫১ রানের বেশি করতে পারেনি ইসলামাবাদ।

এদিন পেশোয়ারকে বড় পুঁজি গড়তে সহায়তা করেন বাবর আজম। তার সেঞ্চুরিতে ভর করেই দুইশোর্ধ্ব রানের পুঁজি পায় তারা। ৫৯ বলে ১০৩ রানের ইনিংস খেলেন বাবর। চলতি আসরে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। জয়সূচক এই ইনিংসটিতে ১২ চার ও ৪টি ছক্কার মার ছিল।



Babar Azam celebrates his century

সেঞ্চুরির পর বাবরের উদযাপন। ছবি- পিসিবি

এই ম্যাচেও ব্যাট হাতে ভালো করেছেন কুশল মেন্ডিস। ইনিংস বড় করতে না পারলেও ২৬ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এই লঙ্কান তারকা। এছাড়া মোহাম্মদ হ্যারিস ১৬ বলে ৩৫ এবং অ্যারন হার্ডি ১০ বলে ২০ রান করেন। ইসলামাবাদের হয়ে অধিনায়ক সাদাব খান ৩টি এবং রিচার্ড গ্লিসন ২টি উইকেট নেন। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন ফাহিম আশরাফ ও সালমান মির্জা।

রান তাড়ায় নেমে ইসলামাবাদের টপ অর্ডারের ব্যাটাররা রানের দেখা পেলেও ব্যর্থ হয়েছে মিডল অর্ডারের ব্যাটাররা। সর্বোচ্চ ২৩ বলে ৪৪ রান করেন সামির মিনহাস। আরেক ওপেনার ডেভন কনওয়ে ১৪ বলে ২০ রান করেন। তিনে নেমে ২০ বলে ২৫ রান করেন মহসিন রিয়াজ।

তবে চার থেকে আট নম্বরে ব্যাট করতে আসা কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। সাদাব খান ৬, মার্ক চ্যাপম্যান ৪, হায়দার আলী ৮, ফাহিম আশরাফ ১ এবং ক্রিস গ্রিণ ৮ রান করে বিদায় নেন। শেষদিকে ১৫ বলে ২২ রান করেন ইমাদ ওয়াসিম। তবে মিডল অর্ডারের ব্যর্থতায় আগেই পরাজয় অনেকটা নিশ্চিত হয়ে যায় দলটির।

পেশোয়ারের হয়ে ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন অ্যারন হার্ডি। ২৫ রান দিয়ে ২টি উইকেট নেন সুফিয়ান মুকিম। এছাড়া মোহাম্মদ বাসিত ২টি এবং খুররাম শাহজাদ ও মাইকেল ব্রেসওয়েল একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর : 

পেশোয়ার জালমি : ২২১/৭ (২০ ওভার)

ইসলামাবাদ ইউনাইটেড : ১৫১/১০ (১৮.৪ ওভার)

ফলাফল : পেশোয়ার জালমি ৭০ রানে জয়ী

ক্রিফোস্পোর্টস/২৮এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট