Connect with us
ক্রিকেট

বিশ্বকাপের দেড় মাস আগেই দল ঘোষণা করল ইংল্যান্ড

England announce their squad a month and a half ahead of the World Cup.
ইংল্যান্ড নারী ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

চলতি বছরের জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। তবে বিশ্বকাপ শুরুর প্রায় দেড় মাস আগেই প্রথম দল হিসেবে স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। 

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। বিশ্বকাপেও ইংলিশদের নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক ন্যাট স্কিভার-ব্রান্ট। তার ডেপুটি হিসেবে দায়িত্বে আছেন চার্লি ডিন।

স্বাগতিকদের স্কোয়াডে বড় চমক ১৮ বছর বয়সী টিলি কর্টিন-কলম্যান। ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্স করে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা এই স্পিনার। এছাড়া প্রথমবারের মতো বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন লরেন ফিলার ও ইসি ওং।



বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। এই দুই সিরিজে বিশ্বকাপের স্কোয়াড নিয়েই খেলবে দলটি।

আসন্ন বিশ্বকাপে গ্রুপ ‘বি’ তে খেলবে ইংল্যান্ড। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড। আগামী ১২ জুন এজবাস্টনে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে দলটি। এরপর ১৬ জুন সাউদম্পটনে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে তারা।

তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড। ২০ জুন হেডিংলেতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর ২৪ জুন লর্ডসে ওয়েস্ট ইন্ডিজ এবং ২৭ জুন কেনিংটন ওভালে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দলটি।

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্কোয়াড :

ন্যাট স্কিভার-ব্রান্ট (অধিনায়ক), চার্লি ডিন (সহ-অধিনায়ক), লরেন বেল, অ্যালিস ক্যাপসে, টিলি কর্টিন-কলম্যান, সোফিয়া ডাঙ্কলে, সোফি একলেস্টোন, লরেন ফিলার, ড্যানি গিবসন, অ্যামি জোনস, ফ্রেয়া কেম্প, হেদার নাইট, লিনসে স্মিথ, ড্যানি ওয়েট-হজ ও ইসি ওয়ং।

ক্রিফোস্পোর্টস/২৮এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট