Connect with us
ক্রিকেট

বাংলাদেশকে ১৮৩ রানের পাহাড়সম লক্ষ্য দিল নিউজিল্যান্ড

Bangladesh cricket team
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি। ছবি: সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮২ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। বাংলাদেশকে জিততে হলে রেকর্ড গড়তে হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে এত রান তাড়া করে জেতার রেকর্ড নেই বাংলাদেশের। 

নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে চারটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। এর মধ্যে একটি ম্যাচে আগে ব্যাট করে জয় পেয়েছে দলটি। বাকি তিনটি জয় এসেছে রান তাড়া করে। তবে সেই তিন ম্যাচের মধ্যে সর্বোচ্চ ছিল ১৩৫ রান, যা ২০২৩ সালে করা।

চট্টগ্রামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। শুরুটা ভালোই ছিল স্বাগতিকদের। ইনিংসের দ্বিতীয় ওভারেই রান আউট হয়ে ফিরে যান ওপেনার টিম রবিনসন।



এরপর দ্বিতীয় উইকেটে কেতেন ক্লার্ক ও ড্যান ক্লেভার মিলে দলকে সামাল দেন। দুজন মিলে গড়েন ৮৮ রানের জুটি। দুজনই অর্ধশতক করেন এবং দুজনের রানও সমান ৫১। ক্লার্ক ৩৭ বলে সাতটি চার ও একটি ছয়ে এই রান করেন। আর ক্লেভার ২৮ বলে সাতটি চার ও একটি ছয়ে একই রান করেন।

এই জুটি ভাঙার পর কিছুটা চাপে পড়ে নিউজিল্যান্ড। মাঝের ওভারগুলোতে দ্রুত কয়েকটি উইকেট হারায় তারা। প্রথম ১০ ওভারে ১০০ রান করা দলটি পরের ৫ ওভারে যোগ করে মাত্র ৩০ রান। এই সময়ে বেভন জ্যাকবস ১ রান ও ড্যান ফক্সক্রফট ৩ রান করে আউট হন।

শেষ দিকে অধিনায়ক নিক কেলি আবার রানের গতি বাড়ানোর চেষ্টা করেন। তবে ইনিংস শেষ করে আসতে পারেননি তিনি। ২৭ বলে ৩৯ রান করে শরিফুল ইসলামের বলে আউট হন। শেষদিকে জশ ক্লার্কসন ১৪ বলে ২৭ রান করেন। নাথান স্মিথ করেন ৪ বলে ২ রান।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন রিশাদ হোসেন। তিনি নেন দুটি উইকেট। এছাড়া বাকি তিনটি উইকেট নেন তিনজন ভিন্ন বোলার। এখন ব্যাট হাতে বড় চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট