Connect with us
ক্রিকেট

সাকলাইন-রিপনকে জাতীয় দলে ডাকার কারণ জানালেন প্রধান নির্বাচক

Chief selector explains the inclusion of Saqlain and Ripon in the national team.
জাতীয় দলে ডাক পেয়েছেন রিপন মন্ডল ও আব্দুল গাফফার সাকলাইন। ছবি- এসিসি

চমক রেখে নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে দলের মূল পেসারদের বিশ্রাম দিয়ে তারুণ্যনির্ভর দল সাজিয়েছেন নির্বাচকরা। 

টি-টোয়েন্টি দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে দলের দুই সিনিয়র পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে। এছাড়া ব্যাটারদের নতুন আতঙ্ক পেসার নাহিদ রানাকেও টি-টোয়েন্টি দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলে নতুন মুখ আব্দুল অলরাউন্ডার গাফফার সাকলাইন ও পেসার রিপন মন্ডল।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন ২৮ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার সাকলাইন। এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি৷ এছাড়া ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন তিনি।



মূলত জাতীয় দলে একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব পূরণেই সাকলাইনকে ডেকেছেন নির্বাচকরা। এ বিষয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘আমরা একটা বোলিং অলরাউন্ডার খুঁজছি। সাকলাইন সেই জায়গাটা পূরণ করতে পারেন। সেই চিন্তাভাবনা থেকেই তাকে দলে নেওয়া হয়েছে। আশা করছি তিনি ভবিষ্যতে সেই জায়গাটা পূরণ করতে পারবেন।’

এদিকে রিপন মন্ডল প্রথমবারের মতো বাংলাদেশের মূল দলে ডাক পেয়েছেন। এর আগে ২০২৩ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন ২৩ বছর বয়সি এই পেসার।

রিপনকে দলে নেওয়া প্রসঙ্গে বাশার বলেন, ‘রিপন মণ্ডল খুব ভালো করছিলেন, এখনও ভালো করে যাচ্ছেন। আমরা মনে করছি শেষের দিকে ডেথ ওভারে এবং নতুন বকে উইকেট নেওয়ার সক্ষমতা আছে তার। আমি সেই সুযোগটা কাজে লাগাতে চাই।’

আগামী ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে প্রথম দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এরপর ২ মে মিরপুরে শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে।

ক্রিফোস্পোর্টস/২১এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট