Connect with us
ক্রিকেট

টাইগারদের বোলিং তান্ডবে দুশোর আগেই গুটিয়ে গেল কিউইরা

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। ছবি: সংগৃহীত

বাঁচা-মরার লড়াইয়ে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নামে বাংলাদেশ। টস হেরে প্রথমেই বোলিংয়ের আমন্ত্রণ পায় মিরাজ-লিটনরা। শুরুতেই দুর্দান্ত বোলিং শুরু করে টাইগাররা। শেষ পর্যন্ত নাহিদ রানার ৫ উইকেটের বিনিময়ে ৪৮.৪ ওভারেই ১৯৮ রানে গুটিয়ে যায় কিউইরা। বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ১৯৯ রান।

টস জিতে ব্যাটিং নেওয়ার পর শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। প্রথম দশ ওভারে মাত্র ২৮ রান তুলতেই হারায় দুই উইকেট। শুরুতে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। আর সেই চাপ কাজে লাগিয়ে নাহিদ তুলে নেন দুই ওপেনারের উইকেট।

এরপর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন নিক কেলি। ধীরে ধীরে রান বাড়াতে থাকেন তিনি। মাঝখানে অধিনায়ক টম ল্যাথামকে আউট করে বাংলাদেশ ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রাখে। পরে কেলি ও মুহাম্মদ আব্বাস মিলে একটি ছোট জুটি গড়লেও সেটি বড় হয়নি।



কেলি অবশ্য একপ্রান্তে ভালো খেলেন। তিনি অর্ধশতক পূর্ণ করে দলের স্কোর এগিয়ে নেন। তবে সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ৮৩ রানে আউট হন। তার আউটের পরই দ্রুত উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড।

শেষ দিকে আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে বাংলাদেশ তাদের চাপে রাখে। শেষ পর্যন্ত ৪৮ দশমিক ৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

নাহিদ রানা ৩২ রান খরচায় পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার হয়ে ওঠেন। তার এই পারফরম্যান্সে সহজ লক্ষ্য পায় বাংলাদেশ।

তিন ম্যাচের সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয় খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। প্রথম ম্যাচে হারের পর এই ম্যাচ জিততে পারলে সিরিজে সমতা ফিরবে স্বাগতিকদের। এখন দেখার বিষয়, ব্যাট হাতে সেই লক্ষ্য কতটা সহজে পেরোতে পারে বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/২০এপ্রিল২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট