Connect with us
ক্রিকেট

টানা ৭ হার, তিন ম্যাচ বাকি থাকতেই বাদ রিশাদদের দল

Pindiz
প্লে অফের দৌড় থেকে বাদ রিশাদদের রাওয়ালপিন্ডি। ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে এবারের আসরটা একেবারেই ভালো যাচ্ছে না রাওয়ালপিন্ডির। টানা হারের কারণে তিন ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে দলটি। শনিবার করাচিতে লাহোরের বিপক্ষে ৩২ রানে হেরে সপ্তম ম্যাচে সপ্তম হার দেখেছে তারা।

এই দলে খেলেছেন বাংলাদেশের অলরাউন্ডার রিশাদ হোসেন। তবে ব্যক্তিগত পারফরম্যান্সও তেমন ভালো হয়নি তার। দেশে ফেরার আগে চার ম্যাচে মাত্র দুটি উইকেট নেন এই লেগ স্পিনার। ব্যাট হাতে তিন ইনিংসে সর্বোচ্চ করেছেন মাত্র ৩ রান। বর্তমানে তিনি দেশে ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজ খেলছেন।

অন্যদিকে লাহোরও আসরের শুরুতে খারাপ সময় পার করছিল। তবে এই ম্যাচে তারা ঘুরে দাঁড়িয়েছে। আগে ব্যাট করে চার উইকেট হারিয়ে ২১০ রান তোলে দলটি। ওপেনিং জুটিতেই বড় ভিত গড়ে দেন ফখর জামান ও মোহাম্মদ ফারুক। দুজনে মিলে করেন ১২১ রান।



ফখর ৫৪ বলে ৮৪ রান করেন। আর ফারুক ৪১ বলে করেন ৬৩ রান। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও পাঁচটি ছক্কা। রাওয়ালপিন্ডির হয়ে মোহাম্মদ আমির ও রাজাউল্লাহ দুটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে রাওয়ালপিন্ডি। যদিও ইয়াসির খান ৫৮ ও সাদ মাসুদ ৫৪ রান করেন, তবে অন্য ব্যাটাররা কেউই বড় কিছু করতে পারেননি। ফলে নির্ধারিত ওভারের আগেই থেমে যায় তাদের লড়াই।

বল হাতে লাহোরের হয়ে ভালো করেন শাহিন আফ্রিদি, সিকান্দার রাজা ও হারিস রউফ। শাহিন নেন দুটি উইকেট, সিকান্দার রাজা একটি এবং হারিস রউফ নেন সর্বোচ্চ তিনটি উইকেট। এছাড়া উসামা মির দুটি উইকেট নিয়ে জয়ে অবদান রাখেন।

এই হারের ফলে রাওয়ালপিন্ডির টুর্নামেন্ট শেষ হয়ে গেল সবার আগে। অন্যদিকে লাহোর এই জয়ে কিছুটা স্বস্তি পেল।

ক্রিফোস্পোর্টস/১৯এপ্রিল২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট