Connect with us
ক্রিকেট

নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের সাথেও কেন পারলো না বাংলাদেশ?

ban vs nzl
মিরাজ-লিটনের এই হতাশার প্রতিচ্ছবিই বলে দেয় কী হয়েছে ম্যাচের ফল!

আরও একবার ফুটে উঠলো দেশের ক্রিকেটের রুগ্নদশা। সফরকারী নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলকে অল্প রানে আটকে দিয়েও জিততে পারলো না বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ২৪৮ রানের লক্ষ্য ছুতে গিয়ে ২২১ রানেই গুটিয়ে গেল। আর ২৬ রানের জয়ে সিরিজে এগিয়ে গেল টম ল্যাথামের দল।

নিউজিল্যান্ডের একাদশে থাকা ক্রিকেটাদের মধ্যে টম ল্যাথামের ছিল এটা ১৬৪তম ওয়ানডে। আর হেনরি নিকোলস ৮৫ ও উইল ইয়াং ৫৬তম ওয়ানডে খেলতে নেমেছিলেন। এছাড়া বাকি আটজনের মধ্যে ৫জনের অভিজ্ঞতা ৫টি ওয়ানডে খেলার। এমন দলের সাথেও পেরে উঠলো না মিরাজের দল!

প্রথম ওয়ানডেতে মিরপুরে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় নিউজিল্যান্ড। ৭ম ওভারে নিক কেলিকে সাজঘরে ফেরান শরিফুল। তবে প্রতিরোধ গড়ে তোলেন হেনরি নিকোলস ও উইল ইয়ং। দুজনের ৭৩ রানের জুটি ভাঙেন রিশাদ। অধিনায়ক মিরাজ প্রতিপক্ষ অধিনায়ক টম ল্যাথামকে ফেরালে তার খানিক পরই ভয়ংকর হয়ে ওঠা নিকোলসকে শিকার করেন রিশাদ।



পরে মোহাম্মদ আব্বাসকে শিকার করেন শরিফুল, এরপর ডিন ফক্সক্রফট বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালান। শেষদিকে বাংলাদেশের পথের কাঁটা হয়ে দাঁড়ান ফক্সক্রফট। ওয়ানডে ফরম্যাটের সাথে ব্যাটিংয়ের তাল ঠিক রেখে তুলে নেন অর্ধশতক।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান দাঁড়ায় নিউজিল্যান্ডের সংগ্রহ। বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন শিকার করেন দুটি করে উইকেট। জোড়া উইকেট পান তাসকিনও।

জবাবে ঘরের মাঠে আড়াইশ ছোঁয়া স্কোর সামনে নিয়ে খেলতে নেমে ২১ রানের মাথায় তানজিদ তামিমকে হারায় বাংলাদেশ। ওই স্কোরে দলকে বিপদে ফেলে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। এরপর প্রতিরোধ গড়ে তোলেন সাইফ হাসান ও লিটন দাস। তৃতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়ে সাইফ বিদায় নেন ৭৬ বলে ৫৭ রানে করে।

৬৮ বলে ৪৬ রান করে লিটন বিদায় নেন দলীয় ১৩২ রানে। এরপর আফিফকে নিয়ে তাওহীদ হৃদয় চেষ্টা করেন। কিন্তু ৪৯ বলে ২৭ রানের ইনিংস খেলে আফিফ ফেরার থিতু হতে পারেননি মিরাজও। ১৯৪ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে ম্যাচ থেকেই অনেকটা ছিটকে পড়ে বাংলাদেশ।

তবে শেষ উইকেটে আউট হওয়ার আগে ৫৫ রান করেন হৃদয়। তাতে হার ঠেকাতে পারেনি বাংলাদেশ। সাইফ-হৃদয়ের ফিফটিকে ম্লান করে দেন ৪ উইকেট নেওয়া টিকেনার ও ৩ উইকেট শিকারী নাথান স্মিথ।

আগামী ২০ এপ্রিল একই মাঠে একই সময়ে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে দুই দল। ৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড।

ক্রিফোস্পোর্টস/১৮এপ্রিল২৬/এজে

Crifosports announcement

Focus

More in ক্রিকেট