
ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম বড় সুপারস্টার নেইমার জুনিয়রের আসন্ন ফিফা বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন তিনি। ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি দায়িত্বে আসার পরও জাতীয় দলে সুযোগ মেলেলি তার। এমনকি ২০২৬ বিশ্বকাপেও তার সুযো পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।
নেইমারকে ব্রাজিলের বিশ্বকাপ দলে রাখার পক্ষে অনেকেই। ব্রাজিলের সমর্থক থেকে শুরু করে সাবেক ফুটবলার এমনকি তার সতীর্থরাও। নেইমারের সাবেক পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পে ত জানিয়েই দিয়েছেন, নেইমারকে ছাড়া একটা বিশ্বকাপ কল্পনা করা যায় না।
এবার নেইমারকে বিভিন্ন সময়ে আইডল আখ্যা দিয়ে আসা স্পেনের তরুণ বার্সেলোনা উইঙ্গার লামিন ইয়ামালও নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে আশাবাদী। তার বিশ্বকাপ, বিশ্বকাপে থাকবেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।
নেইমারকে নিজের ‘আইডল’ হিসেবে উল্লেখ করে ইয়ামান বলেন, ‘তিনি (নেইমার) আমার আইডল এবং ফুটবলের জন্য তিনি যা করেছেন, সেটার জন্য আমি সবসময় কৃতজ্ঞ থাকব। তিনি সবাইকে অনুপ্রাণিত করেন। তার খেলা দেখার জন্য মানুষ টিকিট কাটে, এমনকি শুধু তার স্কিল দেখার জন্যও মানুষ টিকিট কেটে দেখতে যায়। আশা করি, তিনি বিশ্বকাপে থাকবেন।’
এদিকে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে আছে বার্সেলোনা। ২০১৭ সালে পিএসজির বিপক্ষে প্রথম লেগে ৪-০ গোলে পিছিয়ে যাওয়ার পরও দ্বিতীয় লেগে নেইমারের দুর্দান্ত পারফরম্যান্সের কল্যাণে ৬-১ গোলের জয়ে কামব্যাক করেছিল বার্সা।
অ্যাতলেটিকোর বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচের আগে সেই স্মৃতি মনে করিয়ে দিয়েছেন এই উইঙ্গার। ইয়ামাল বলেন, আমি সেই ম্যাচটি অনেকবার দেখেছি, লাইভও দেখেছিলাম। নেইমার আমার শৈশবে খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় ছিলেন।’
চ্যাম্পিয়ন্স লিগে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ দিবাগত রাতে দ্বিতীয় লেগের ম্যাচে অ্যাতলেটিকোর মাঠে খেলবে বার্সেলোনা।
ক্রিফোস্পোর্টস/১৪এপ্রিল২৬/বিটি





















